কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৮ গ্রামের মানুষ ৪ দিন ধরে অন্ধকারে রয়েছে। গত ১৫ মে থেকে উপজেলার তালগাছিয়া, পুর্ব ছিটকী. উত্তর ছিটকী. পশ্চিম ছিটকী, উত্তর চড়াইল, ছোট কৈখালী, আওরাবুনিয়া ও জাঙ্গালিয়া গ্রামে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। কালবৈশাখী ঝড়ে ৪দিন পুর্বে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে পলী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের অনিহার কারনে সংযোগ দেয়া হচ্ছে না। এব্যাপারে পলী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক অধ্যক্ষ মোঃ ইদ্রিস মিয়া জানান বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর থেকে বার বার পলী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের জানানোর পরেও কোন ব্যবস্থা নিচ্ছে না।



