ads

রবিবার , ১৮ মে ২০১৪ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমতলী ও বরগুনায় ভূট্টার বাম্পার ফলন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৮, ২০১৪ ৫:১৭ অপরাহ্ণ

bbbbbbআমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার হেউলবুনিয়া গ্রামে বেসরকারী সংস্থা ব্র্র্যাকের আয়োজনে জমিতে ভূট্টার ফসল কর্তন অনুষ্ঠিত হয়। কৃষক মোঃ রাজ্জাকের জমিতে কর্তন অনুষ্ঠানে প্রধান অতিধি ছিলেন বরগুনা উপজেলার নির্বাহী অফিসার গোলাম মোহাম্মদ ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, ব্র্যাকের সিনিয়র এগ্রোনোমিষ্ট জনাব মোঃ জহিরুল ইসলাম, ব্র্যাক বরগুনা সদরের সিনিয়র উপজেলা ব্যবস্থাপক মোঃ মাহবুবুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ এনামুল কবির, সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান ও সংরক্ষিত মহিলা মেম্বার মোসাঃ লাকসুন্নাহার। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক এবং ব্লকের বাহিরের আমন্ত্রিত কৃষক/কৃষাণীরা। হেউলিবুনিয়া ব্লকে চাষীর সংখ্যা ৩৮ জন। জমির পরিমাণ ২৬.২৫ একর। হেউলিবুনিয়া গ্রামের কৃষক মোঃ রাজ্জাকের জমিতে ফসল কর্তনে বরগুনা উপজেলার নির্বাহী অফিসার ৯১.০৯ মন ভূট্টার ফলনের ঘোষণা দেন ১.০০ একর জমিতে। উপস্থিত কৃষক মোঃ রাজ্জাক বলেন ব্র্যাকের প্রশিক্ষণে সঠিক দূরত্বে ও পরিমিতি সার ব্যবহারে ভূট্টা আবাদে সব চাষীর মত তিনিও বাম্পার ফলন পেয়েছেন। এর আগে আমন মৌসুমের ধানেও তারা বাম্পার ফলন পেয়েছেন। বরগুনা উপজেলার নির্বাহী অফিসার গোলাম মোহাম্মদ ভূইয়া কৃষি জমির সর্বোত্তম ব্যবহারে ব্র্র্যাক ও ব্র্যাকের প্রশিক্ষণ প্রাপ্ত কৃষকদের চমত্কার ভূট্টা ফসল আবাদের ভূয়সী প্রশংসা করেন। আনাবাদী জমিগুলো আবাদের আওতায় আনার জন্য কৃষকদের পরামর্শ ও যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন।

Shamol Bangla Ads

অপরদিকে বরগুনার আমতলীউপজেলায়ও ভুট্টার বা¤পার ফলন হয়েছে। ব্র্যাকের কৃষি ও খাদ্যনিরাপত্তা কর্মসূচির আওতায় কম খরচে অধিক লাভের আশায় অন্য ফসলের তুলনায় কৃষকরা ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। চলতি মৌসুমে প্রতি বিঘা জমিতে ৩০ থেকে ৩২ মণ ফলন হয়েছে। উপজেলার রাওঘা গ্রামের কৃষক নুরুল আমীন জানান, অন্য ফসলের চেয়ে খরচ কম হওয়ায় ভুট্টার আবাদ বেশি লাভবান। ব্র্যাকের কৃষি ও খাদ্যনিরাপত্তা কর্মসূচির কর্মসূচি সংগঠক এস, এম, জিনারুল ইসলাম জানান, এ বছর রাওঘা ও পশ্চিমচিলা গ্রামে দু,টি বøকে ৪০.২৮ একর জমিতে ৫৭ জন চাষী ভুট্রা চাষ করে একর প্রতি ৯৬ মন ফলন পেয়েছে। ব্র্যাকের উপজেলা ম্যানেজার মো.সেলিম রেজা বলেন ব্র্যাকের কারিগরি সহায়তা, নিবিড় তত্ত¡াবধানে ও আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে চাষাবাদ করানো হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা শাহ আলম জানান, চলতি মৌসুমে উপজেলায় ১২০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে; যা গত বছরের চেয়ে অনেক বেশি জমিতে চাষ হয়েছে। এরই মধ্যে কৃষকরা ভুট্টা তোলা শুরু করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!