অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় স্বেচ্ছাশ্রমে একটি সড়ক নির্মাণ করেছে গৈলা গ্রামের শতাধিক লোকজন।

জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের মহাসড়কের গৈলা ব্রিজ থেকে দক্ষিণদিকে এক কিলোমিটার সড়কটি দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে বিভিন্ন স্থান ধ্বসে, খানাখন্দকের সৃষ্টি হয়। এতে দক্ষিণ গৈলা গ্রামের হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার সংস্কারের আবেদন করে কোন সুফল না পেয়ে গতকাল শনিবার এলাকার মানুষ স্বেচ্ছাশ্রমে সড়কটি নির্মাণ করে।



