শাহবাজপু গ্যাসক্ষেত্রে সার্ভে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন
ভোলা প্রতিনিধি : ভোলায় প্রাপ্ত বিপুল পরিমান গ্যাস ব্যবহার করে অতিদ্রুত ভোলাকে অর্থনৈতিকভাবে দেশের সব চাইতে বেশি সমৃদ্ধ জেলায় পরিণত করা হবে। ভোলার প্রতিটি গ্রামে গ্রামে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া হবে। গতকাল শুক্রবার দুপুরে বোরহানউদ্দিন শাহবাজপুর গ্যাস ক্ষেত্রে ৩য় কুপ খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধনকালে মন্ত্রী আরও বলেন, ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে। রাশিয়ান কম্পানী তৃতীয় গ্যাসকুপ খনন করার পর এখানে গ্যাসভিত্তিক বহু শিল্প-কারখান স্থাপন করা হবে। অনেক বেকার তরুনদের কর্মসংস্থানের সুযোগ হবে। উপকূলীয় দ্বীপজেলা ভোলা হবে অর্থনৈতিকভাবে দেশের সবচেয়ে উন্নত ও সমৃদ্ধ জেলা। ভোলাকে আমি আমার মনের মত করে গড়ে তুলবো।
শুক্রবার শাহবাজপুর গ্যাস ক্ষেত্রে ৩য় কূপ খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ওইসব কথা বলেন। তিনি বলেন, ভোলায় গ্যাসভিত্তিক ৩৪.৫ মেগাওয়াটের পর আরো ২৪ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র চালু হয়েছে। এ ছাড়া বোরহানউদ্দিনে স্থাপিত ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের মধ্যে আগামী নভেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন। এরপর ভোলায় বিদ্যুতের আর কোন সমস্যা হবেনা। ভোলার চাহিদা মিটিয়ে বিদ্যুৎ তখন দক্ষিনাঞ্চলের জাতীয় গ্রিডে দেওয়া যাবে।
ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনের এমপি আলী আজম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যদের মধ্যে রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার এ. নিকোলায়েভ সাবেক রাষ্ট্রদূত ও গ্যাজপ্রম ইন্টার্যাশনালের উপদেষ্টা শেভচেঙ্কোএডওয়ার্ড স্টেপানোভিচ, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বাপেক্স) এর চেয়ারম্যান ড. হোসেন মনসুর প্রমূখ বক্তৃতা করেন। বাপেক্স ও বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভোলার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, ভেঞ্চার এনার্জি রিসোর্সেস লিমিটেড ভোলা ৩৪.৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের পরিচালক এটিএম নাদিরুজ্জামান, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী, পৌর মেয়র রফিকুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোলা পলিটেকনিক ইনষ্টিটিউট ক্যাম্পাসে শাহবাজপুর গ্যাসক্ষেত্রের থ্রি-ডি সাইসমিক সার্ভে ও শাহবাজপুর গ্যাসক্ষেত্রের তৃতীয় কুপ খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তোফায়েল আহমেদ আরো বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নয়ন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সরকারের আমলে দেশে বিদ্যুতের ৩ হাজার মেগাওয়াট থেকে ১১ হাজার মেগাওয়াটে উন্নীত করা হয়েছে। যা ইতিপূর্বে কোন সরকার করেনি। আর বিএনপি সরকার হরতালের নামে শুধু নৈরাজ্য করেছে। তারা দেশে উন্নয়ন চায়না। তিনি বলেন, ভোলার নদী ভাঙন রোধে বর্তমান আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই এর টাকা বরাদ্দ হয়েছে। আগামী বর্ষা মৌসুমের আগেই ভোলায় বেড়িবাঁধ মেরামতের কাজ সম্পন্ন করা হবে। স্থায়ীভাবে নদী ভাঙনের হাত থেকে ভোলাকে রক্ষা করা হবে। আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক উন্নয়নের কথা উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেন, এ দল সব সময় উন্নয়নে বিশ্বাষী। এ সরকারের আমলে ভোলায় শিক্ষাসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। বিভিন্ন ইউনিয়নে রাস্তাঘাট ও ব্রিজ-কালবার্ট নির্মানের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বিদ্যুৎ, জ্বালানী ও খণিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি বলেন, শুধু বোরহানউদ্দিন উপজেলাই নয়, ভোলার প্রতিটি গ্রামের প্রতিটি বাড়ির প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ ও গ্যাস দেওয়া হবে।




