শ্যামলবাংলা ডেস্ক : ভারতে নতুন সরকার গঠিত হলেও বাংলাদেশের সাথে বিরাজমান বন্ধুত্বের সর্ম্পক ইতিবাচক ধারায় প্রবাহিত হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি ১৬ মে শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৩তম স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যিালয়ের টিএসসিতে ছাত্রলীগ আয়োজিত এক অনুষ্ঠানে ওই কথা বলেন। এসময় তিনি বলেন, ভারতের নির্বাচন নিয়ে উলসিত বা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সেখানকার জনগণ তাদের সরকারে পরিবর্তন চেয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের ম্যাধমে তাদের সরকার নির্বাচিত করেছে। এটা সে দেশের জনগণের বিজয়। বিশাল গণতন্ত্রের বিজয়। নতুন সরকার গঠিত হলেও প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সাথে বিরাজমান বন্ধুত্বের কোন অবনতি হবে না।
ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের সভাপিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ। ছাত্রলীগ সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম প্রমুখ।




