ads

শুক্রবার , ১৬ মে ২০১৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্রহ্মপুত্রের ভয়াবহ ভাঙ্গন ঠেকানোর দাবীতে রাজীবপুরে মানবন্ধন

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৬, ২০১৪ ৬:৩৭ অপরাহ্ণ

Rajibpur picturরাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :  কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার নয়ার চর এলাকায় হঠাৎ করেই ব্রহ্মপুত্রের ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। নদের পানি বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে নদের ভাঙ্গনে বৃহষ্পতিবার শুক্রবার দুই দিনে দু’টি গ্রাম সম্পূর্ন রূপে বিলীন হয়ে গেছে। ভাঙ্গনের মুখে পড়েছে আরো চারটি গ্রাম এবং ঐতিহ্যবাহি নয়াচর হাটবাজার, ইউনিয়ন পরিষদসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠান। নয়াচর বাজার থেকে ভাঙ্গনের দূরত্ব মাত্র ৫শ’ মিটার। এই দুই দিনে ৫শ’ পরিবারের ঘরবাড়ি বিলীন হয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। নদী ভাঙ্গন প্রতিরোধে গতকাল শুক্রবার দুপুর দুইটার দিকে নয়াচর বাজারে এলাকাবাসি মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

Shamol Bangla Ads

সরেজমিনে দেখা গেছে, নয়াচর বাজারের পশ্চিমপাশে প্রায় ৪কিলোমিটার জুড়ে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনের তান্ডব চলছে। ভাঙ্গনের শিকার মানুষগুলো তাদের ঘরবাড়ি টানছে। এসময় নয়াচর বাজারের বাসিন্দা রাজীবপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জানান, বৃহষ্পতিবার ভোর রাত থেকে হঠাৎ করেই ভাঙ্গনের সূত্রপাত ঘটে। এদিন সারা দিনে নয়াচর উত্তরপাড়া ও নয়াচর মুন্সিপাড়া গ্রাম দুটি সম্পূর্নরূপে বিলীন হয়ে যায়। এতে কমপেক্ষ ৫শ’ পরিবারের আড়াই হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। যে হারে ভাঙ্গছে তা অব্যাহত থাকলে আগামি এক সাপ্তাহে বাজার, ইউনিয়ন পরিষদ ও ৩টি শিক্ষা প্রতিষ্ঠান হারিয়ে যাবে।

নদী ভাঙ্গন প্রতিরোধে অনুষ্ঠিত ওই মানববন্ধনে এলাকার সর্ব শ্রেণীর মানুষ অংশ গ্রহণ করে। এসময় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, স্থানীয় আ’লীগ সভাপতি আব্দুস সালাম তালুকদার, সাধারণ সম্পাদক আজিজুল হক, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু, ইউপি মেম্বার নুরুল ইসলাম প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!