রাজশাহী প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় রাজশাহীর বাঘায় বৈশাখী আনন্দ মেলা উপলক্ষে সঙ্গীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ৩১ বৈশাখ ১৪২১ বঙ্গাব্দ, ১৪ মে বুধবার দিনব্যাপী মনিগ্রাম সুর তরঙ্গ বিদ্যানিকেতনের আয়োজনে ও সুর তরঙ্গ বিদ্যানিকেতনের সত্তাধীকারী বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার, সূরকার ও কন্ঠশিল্পী ডাঃ নূরুজ্জামান মাইজ ভান্ডারীর পরিচালনায় এবং প্রতিযোগীতা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মোমেন সরকারের সভাপতিত্তে¡ মনিগ্রাম ভান্ডারী পাক দরবার শরিফে সঙ্গীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগীতায় বিচারক মন্ডলী ছিলেন, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কন্ঠশিল্পী ওস্তাদ কজী বাচ্চু, গীতিকার কলিমুদ্দিন মিঞা, বাকিউর রহমান, ডাঃ গোলাম পাঞ্জাতন, প্রভাষক মকলেছুর রহমান টুটুল। উক্ত প্রতিযোগীতা অনুষ্ঠানে দেশাত্ববোধক, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোক সঙ্গীত, ভান্ডারী শান, কবিতা আবৃত্তি, বাঁশী ও দোতারায় লোকসুর এবং একক লোক নৃত্যে দেশের বিভিন্ন জেলা উপজেলার প্রতিযোগীরা অংশগ্রহণ করেণ। প্রতিটি বিভাগের উপর ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সনদ পত্র ও পুরুস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আক্কাছ আলী, মেয়র, বাঘা পৌরসভা, বাঘা, রাজশাহী। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সূরকার মোঃ হেলাল উদ্দীন সরকার, সঙ্গীত প্রযোজক বাংলাদেশ বেতার, রাজশাহী। বিশিষ্ট সাহিত্যিক কবি লেখক ও সাংবাদিক অধ্যাপক আলী মুহাম্মদ হাশেম, সাবেক সভাপতি, বাঘা প্রেসক্লাব। আব্দুল আজিজ স্মৃতি সংঘ রাজশাহীর সাধারণ সম্পাদক বিশিষ্ট কন্ঠশিল্পী এ্যাড. মঈনুল ইসলাম খোকন। বেতার ও টেলিভিশনের কন্ঠশিল্পী ওস্তাদ আবুল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা শিক্ষক আবুল কালাম আজাদ হেনা, বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, শিক্ষক আব্দুল হালিম, সাংবাদিক লালন উদ্দীন, মিলন আহম্মেদ, নজরুল ইসলাম বাচ্চু, ওবাইদুর রহমান রবি। এছাড়াও অত্র অঞ্চলের জ্ঞানী-গুনী, শিল্পী, কবি সাহিত্যিক, সাংবাদিক, স্কুল কলেজের অধ্যক্ষ, প্রভাষক, শিক্ষকবৃন্দ। বিভিন্ন দলের রাজনৈতিক ব্যাক্তিত্ব, বিশিষ্ট সমাজ সেবী ও সকল শ্রেণীর পেশা জীবি সংগঠনের সম্মানিত ব্যাক্তি বর্গ।




