পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : সকল শ্রেনী-পেশার মানুষকে নানামুখী ই-সেবার সাথে পরিচিত করা এবং রুপকল্প ২০২১ বাস্তবায়নে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান সমুহকে ই-সেবা প্রদানে উৎসাহিত করার লক্ষে শুক্রবার সকালে নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদের উদ্যোগে ৩ দিন ব্যাপি ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধন কালে অতিথি বৃন্ধ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন শেষে জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বানিজ্য মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতিক), প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজয় কি-র্বোডের উদ্ভাবক ও বিশিষ্ট প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার, বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ড. আব্দুর রহিম, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। ডিজিটাল মেলার অংশ হিসেবে প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ হিসেবে কুইজ, ডিজিটাল উপস্থাপনা, কম্পিউটারে চিত্রাংকন প্রতিযোগিতা, ফ্রি কম্পিউটার সার্ভিসিং, ফেইসবুক, স্কাইপি, ই-মেইল আইডি খোলা, ইস্যুভিত্তিক ই-সেবা বিষয়ক র্কমশালা, ফ্রি ভিডিও কনফারেন্সিং এবং র্দশকদের জন্য প্রতিদিন আইসিটি বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে ।




