ভোলা প্রতিনিধি : ভোলার দৌলতখানে বর্জপাতে মনির (১৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির ওই ইউনিয়নের পশ্চিম জয়নগর গ্রামের মো. ইয়াছিনের ছেলে। স্থানীয়রা জানায়, কৃষক মনির মাঠে কাজ করছিলেন। বিকেলে হঠাৎ বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয়। এসময় বর্জপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



