ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিনাপানী কেবিকে মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাঠে শুক্রবার সকাল ১১টায় স্থানীয় আওয়ামীলীগের এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদেন স্থানীয় সংসদ ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব বজলুল হক হারুন,বলেছেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশে উন্নয়ন হয়। বিষখালী নদীতে বেরীবাধ দেয়া হয়েছে। এ মাসের শেষ সপ্তাহে আমুয়া হলতা নদীর ওপর ব্রীজের কাজ শুরু হবে। পাটিখালঘাটা ইউনিয়নে বিদ্যুতায়নসহ উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে,খালেদা জিয়া পদ্মা সেতু যাহাতে না হয় সে জন্য অনেক চেষ্টা করে তা বন্ধ করতে পারেনি,প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশীদের সাহায্য ছাড়াই পদ্মা সেতুর মূল কাজ অচিরেই শুরু করবে। স্কুল কমিটির পরিচালনা কমিটির সভাপতি মোঃ রবিউল ইসলাম কবির সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপির কয়েকজন নেতা কর্মি প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। পরে উপজেলা পরিষদ মাঠে কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরন করেন কৃষি সম্পসারন অধিদপ্তর এ পাওয়ার টিলার বিতরনের আয়োজন করেন। আইএ পিপি প্রকল্পের আওতায় এল এফএফ ভূক্ত কৃষকের এ পাওয়ার টিলার বিতরন করা হয়েছে। এর পরে উপজেলা পরিষদ সভাকক্ষে চতুর্থ উপজেলা পরিষদের প্রথম সভায় যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ ফারুক সিকদার,উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুলবাশার মুহম্মদ আমীর উদ্দিন,ভাইস চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির,মোসাঃ ফাতেমা খানম,থানা অফিসার ইনচাজ মোঃ মুনীর উল গীয়াস,অধ্যক্ষ মাহতাব উদ্দিন,কৃষি কর্মকর্তা মোঃ সাইদুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান উজির সিকদার,ইউপি চেয়ারম্যান,মোঃ গোলাম কিবরিয়া সিকদার,মোঃ মাহমুদ হোসেন রিপন,জাকির হোসেন ফরাজি,কামরুজ্জামান লিটন নকীব,শিশির দাস, প্রমূখ।



