ads

শুক্রবার , ১৬ মে ২০১৪ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গৌরনদীতে ধানকাটা শ্রমিক সর্দারকে পিটিয়ে হত্যা

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৬, ২০১৪ ৫:২১ অপরাহ্ণ

Agailjhara GND, Barisal. Photo. 16-05-14..গৌরনদী (বরিশাল) প্রতিনিধি  : বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে বরিশালের গৌরনদীতে ধান কাটতে এসে লাশ হয়ে ফিরলো শ্রমিক সরদার মো. মোস্তাক হোসেন (২৫)। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে ঘর থেকে ডেকে নিয়ে মোস্তাককে অমানুষিক নির্যাতন চালায় দুর্বৃত্তরা। মূমূর্ষ অবস্থায় গতকাল ভোর রাতে তাকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে চিৎিসাধীন অবস্থায় সকালে মারা যায়। এ ঘটনায় গৌরনদী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
গৌরনদী থানার ওসি মো. আবুল কালাম জানান, বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ঝামুয়া গ্রামের আব্দুস সোবহানের পুত্র মোস্তাক হোসেন একদল শ্রমিক নিয়ে ইরি-বোরো ধান কাটতে আসে গৌরনদী থানার দক্ষিণ পিঙ্গলাকাঠী গ্রামে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত ১০টার দিকে পার্শ্ববর্তী হিরন বয়াতী, দুলাভাই জিয়া শেখ ও বাবা ইলিয়াস শেখ মোস্তাককে বাড়ি থেকে ডেকে নিয়ে কিল, ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। মোস্তাকের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করে। গৌরনদী হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. সেকেন্দার মোল্লা জানান, হামলায় গুরুতর আহত মোস্তাকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শুক্রবার সকাল ৬টায় মোস্তাক মারা যায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!