ads

শুক্রবার , ১৬ মে ২০১৪ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কৃষক লীগ নেতা হেলাল ছিলেন একজন রুচিসম্মত সাদা মনের মানুষ : হুইপ আতিক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৬, ২০১৪ ৪:১৭ অপরাহ্ণ

Mazharul Hoque Helalস্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের হুইপ, শেরপু জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি বলেছেন, কৃষক লীগ নেতা মাজহারুল হক হেলাল ছিলেন একজন রুচিসম্মত সাদা মনের মানুষ। তার নেতৃত্বেই একদিন শেরপুরে কৃষক লীগ সংগঠিত হয়েছিল। তিনি একজন সফল সংগঠকও ছিলেন। তার মৃত্যুতে কেবল পরিবার ও আত্মীয়-স্বজনই নয়, আওয়ামী লীগ অঙ্গণে অপূরণীয় ক্ষতি হয়েছে। এজন্য তার প্রতি শ্রদ্ধা রেখেই শেরপুরে কৃষক লীগকে নতুন করে সাজাতে হবে।

Shamol Bangla Ads

তিনি ১৫ মে বৃহস্পতিবার বিকেলে জেলা ও সদর উপজেলা কৃষক লীগের উদ্যোগে চক বাজারস্থ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। সদর উপজেলা কৃষক লীগের আহবায়ক শফিকুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মিহির কুমার সাহা। এসময় আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র আওয়ামী লীগ নেতা খন্দকার নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন মিনাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোছাদ্দেক ফেরদৌসী ও এডভোকেট সুব্রত কুমার দে ভানু, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, প্রচার সম্পাদক বশিরুল ইসলাম শেলু, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চেয়ারম্যান, জেলা কৃষক লীগের সহ-সভাপতি হায়দার আলী আকন্দ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, জেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ নুরানী মনি, প্রয়াত মাজহারুল হক হেলালের একমাত্র পুত্র, সাবেক ছাত্রনেতা রেদওয়ানুল হক আবীর প্রমুখ।

উলে­খ্য, ২৯ এপ্রিল রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন থাকাবস্থায় তিনি ইন্তেকাল করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!