সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় দেশিয় অস্ত্র হাসুয়া, করাত, কাঁচি সহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের একডালা বাজার সংলগ্ন রাস্তায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ডাকাত দলের ৭জন কে গ্রেফতার করে সিংড়া থানা পুলিশ।
সিংড়া থানার এসআই সুকোমল দেবনাথ ও এস আই সৈকতের এর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার শেরকোল আগপাড়া গ্রামের আতাউর রহমান (৪২) পিতা মৃত আঃ ওহাব, নাজের আলী (২৮) পিতা মৃত আক্কেল প্রামানিক, পাওটা গ্রামের মজনু (২৫) পিতা মোয়াজ্জেম হোসেন, লিটন (২০) পিতা নজরুল, তুহিন (২৪) পিতা সোলেমান, কুমিড়া গ্রামের জাহিরুল ইসলাম (২৩) পিতা মৃত সাহেব আলী ও একলাসপুর গ্রামের আতিক (২৫) পিতা মাছেদ আলী।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




