ads

শনিবার , ১০ মে ২০১৪ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সমস্যায় জর্জরিত রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১০, ২০১৪ ৩:৪০ অপরাহ্ণ
সমস্যায় জর্জরিত রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি ডিজিটাল আকারে গড়ে উঠলেও চিকিত্সা সরঞ্জাম ও চিকিত্সকের অভাবে রোগীদের সেবা দেয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ৩১ শয্যা বিশিষ্ট রাজারহাট হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত হওয়ার সাথে সাথে সাধারণ মানুষের সেবা নেয়ার আগ্রহ বেড়ে যায়। কিন্তু ডাক্তার স্বল্পতার কারণে সেবা দেয়া সম্ভব হচ্ছে না। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত হওয়ার পর ২-৩ জন ডাক্তার দিয়ে রোগীদের সেবা দেয়া সম্ভব হচ্ছে না। দীর্ঘদিন ধরে ডেন্টাল চিকিত্সকের পদটি শূন্য থাকায় সমস্যা আরও বেড়ে যায়। ফলে প্রতিদিন ৪ থেকে ৫শ’ রোগীকে ২ থেকে ৩ জন ডাক্তার সেবা দিতে হিমশিম খাচ্ছেন। অন্যদিকে বড় দু’টি ভবন তৈরী হওয়ার পর বৈদ্যুতিক বাতি জ্বালানোর জন্য জেনারেটর থাকলেও যান্ত্রিক ত্র“টির কারণে এবং দুটি ভবনে একটি জেনারেটর দিয়ে বাতি জ্বালানো সম্ভব হচ্ছে না। এবং এত বড় স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অক্সিজেন মেশিন থাকলেও তা অকেজো হয়ে পড়ে আছে। আবার খাদ্যের জন্য ৫০ শয্যার অনুমোদন না পাওয়ায় ৩১ শয্যার বেশি চাহিদা দিতে পারছেন না। ফলে রোগীদের খাদ্য সংকটে পড়তে হচ্ছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ কে, কে পাল ক্ষোভ প্রকাশ করে বলেন, এতগুলো সমস্যার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আবেদন করার পরও কোন কাজ হয়নি। তাই এসব ২ থেকে ৩ জন ডাক্তার ও যন্ত্রপাতি না থাকায় সুষ্ঠুভাবে চিকিৎসা সেবা প্রদানে বেশ কষ্টকর হয়ে পড়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!