ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ায় যুবদলের নেতার একটি রেন্টি গাছ কেটে নিয়েছে আওয়ামীলীগের নেতারা। গতকাল শুক্রবার উপজেলার পশ্চিম শৌলজালিয়া গ্রামের এ গাছ কাটার ঘটনা ঘটে। গাছের মালিক শৌলজালিয়া ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মরহুম আবদুল হাকিম খানের ছেলে যুবদল নেতা ঝান্টু জানান, একই এলাকার আওয়ামীলীগ নেতা লাল মিয়া সিকদারের ছেলে কবির সিকদার (৩৫) ও বাদশা সিকদারের ছেলে বাবু সিকদার (২৮) ও তাদের লোকজন মিলে দুপুরে পশ্চিম শৌলজালিয়া মৌজার এস এ ৯২ খতিয়ানের ১০২ ও ৯৩ দাগের নিজ দখলীয় জমির একটি রেন্টি গাছ কেটে নেয়। বাধা দিলে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় বলেও জানান যুবদল নেতা।




