ঠাকুরগাঁও প্রতিনিধি : মত্স্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এমপি বলেছেন দুধ ও মাংসের চাহিদা পূরণে কৃত্রিম প্রজননের বিকল্প নেই। সরকার এ পদ্ধতি ছড়িয়ে দিতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।

মঙ্গলবার বিকালে প্রাণীসম্পদ অধিদপ্তর আয়োজিত পুষ্টির চাহিদা পূরণে দুধের উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ বিষয়ক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রাণীসম্পদ অধিদপ্তরের মহা-পরিচালক ডা: মোজাম্মেল হক সিদ্দিকীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থাণীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন,ইয়াছিন আলী, জেলা প্রাশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস,পুলিশ সুপার ফয়সল মাহমুদ,জেলা পরিষদ প্রশাসক মুহ.সাদেক কোরাইশী প্রমুখ।
এ কর্মশালায় দিনাজপুর,ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা,মাঠ কর্মী ও কৃত্রিম প্রজনন স্বেচ্ছা সেবীগণ অংশ নেয়।




