ads

শুক্রবার , ২ মে ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেকুয়া ঋণদান সমিতির সাধারণ সভায় দু’পক্ষের সংঘর্ষ : আহত ৪

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২, ২০১৪ ৮:১৮ অপরাহ্ণ
পেকুয়া ঋণদান সমিতির সাধারণ সভায় দু’পক্ষের সংঘর্ষ : আহত ৪

এম.আবদুল্লাহ আনসারী, পেকুয়া (কক্সবাজার) : পেকুয়ায় একটি ক্রেডিট ইউনিয়ন সমিতির বার্ষিক সাধারণ সভায় দুপক্ষের সংঘর্ষ ও গুলাগুলিতে ৪ ব্যাক্তি আহত হয়েছে ও সমিতির সাধারণ সভাটি পÐ হয়ে যায়। সমিতির টাকা অনিয়মের মাধ্যমে লুটপাটের জন্যে পক্ষ বিপক্ষের বাড়াবাড়ির একপর্যায়ে আওয়ামীলীগ বি.এন.পির যুদ্ধে পরিণত হলে এ গুলাগুলির ঘটনা ঘটে এ ঘটনায় সাংবাদিক সহ ৪ ব্যক্তি গুরুতর আহত হয়। আহতরা হলো ছাত্রদল কর্মী রাসেল, রিদুয়ান, পেকুয়া উপজেলা সৈনিক লীগের সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম, উপজেলা সৈনিকলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুখ। কক্সবাজারের উল্লেখযোগ্য বৃহত্তম সমবায়ী সঞ্চয়ী প্রতিষ্ঠান পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন সমবায় সমিতিটি পেকুয় ঋণদান সমিতি নামে সর্ব পরিচিত। সূত্রে জানাযায়, বর্তমান সদস্য সংখ্যা ৫ হাজার ৪শ ৯৮জন আর ২০১৩ সালের জুন পর্যন্ত মূলধন ১১ কোটি ১৯লাখ ৯৮ হাজার ৭শ ৯৫ টাকা। বর্তমানে ১৩ কোটির ওপরে। যার স্থাবর অস্থাবর বাজার মূল্যে ৩০কোটি টাকার ওপরে। ১মে পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী মাঠে সমিতির ২১ তম সাধারণ সভায় সমিতির ৫সহস্রাধিক সদস্য ছাড়াও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিল। প্রত্যক্ষদর্শীরা বলেন, সমিতির বর্তমান সভাপতি মাষ্টার নাছির উদ্দিন তার স্বাগত বক্তব্যে বিদায়ী সভাপতি ও সমিতির ম্যানেজারের ব্যাপক দূর্ণীতির কথা উল্লেখ করে উত্তেজনাকর বক্তব্য দেয়ার সময় সাধারণ সদস্যরা হৈ চৈ শুরু করে একপর্যায়ে বিদায়ী সভাপতি মাহমুদুল করিম ফারুকী ও ম্যানেজার আবদুল মোনাফ সহ অনেকে সভাপতিকে প্রশ্ন করতে চাইলে আরো উত্তেজনা বিরাজ করে। ম্যানেজার আবদুল মোনাফ ও মাষ্টার নাছির হাতাহাতি শুরু করলে সাধারণ সদস্যরা মঞ্চ লক্ষ্য করে বৃষ্টির মতো চেয়ার নিক্ষেপ করতে থাকে। উত্তেজিত হয়ে শতাধিক সাধারণ সদস্য মঞ্চের দিকে তেড়ে গিয়ে সভাপতি বিদায়ী সভা পতি ও ম্যানেজার সহ ডিরেক্টরদের ধাওয়া করে উত্তম মাধ্যম দিতে থাকে তারা জনরোষ থেকে কোন মতে পালিয়ে রক্ষা পেলেও সাধারণ সদস্যদের জায়গায় আওয়ামীলীগ সমর্থকরা মাষ্টার নাছিরের পক্ষাবলম্বনকারী হয়ে রাসেল ও রিদুয়ান নামক দুছাত্রদল কর্মীকে পিঠিয়ে গুরুতর আহত করে। এঘটনার জেরধরে পেকুয়া বাজারের পান বাজার সড়কে ভাই ভাই কুলিং কর্ণারের সামনে আওয়ামীলীগ সমর্থকদের ওপর হামলা চালায় বি.এন.পি সমর্থকরা এসময় উপজেলা সৈনিকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আহত হয়। এসময় বি.এন.পি সমর্থকরা ইউনিয়ন পরিষদ সড়কের মাথায় বাজারের প্রধান সড়কে ও আওয়ামীলীগ সমর্থকরা গাছের মার্কেটের রাস্তার মাথায় অবস্থান নিলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে এসময় দুর্বৃত্তরা দুরাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পরে পুলিশ উপস্থিত হয়ে এক রাউন্ড গুলি বর্ষণ করে। এঘটনায় পেকুয়া বাজার থেকে পেকুয়া চৌমুহনী পর্যন্ত আতংক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দোকান পাড় বন্ধ থাকে প্রায় দুঘন্টা পরে পেকুয়া থানার অফিসার ইনচার্জ সহ অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সাধারণ সদস্যদের অভিযোগ বর্তমান সভাপতি দায়িত্ব গ্রহণ করেন এক বছর পার হয়েছে বিদায়ী সভাপতি দূর্ণীতির মাধ্যমে টাকা লুটকরলে তাকে এতদিন কেন নোটিশ করা হয়নি বা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেননি। এদিকে ম্যানেজার বি.এন.পি নেতা মোনাফ পত্রিকার মাধ্যমে চাকুরী থেকে অব্যাহতি দিয়ে ও কর্তৃপক্ষকে অব্যাহতি পত্র দিয়ে তিন মাস পূর্বে চাকুরী ছেড়েছেন এপর্যন্ত তার কাছ থেকে হিসেবের টাকাও আদায় করা হচ্ছে বলে সভাপতি বিভিন্ন সময় তাদের বলে থাকলে এ সাধারণ সভায় অহেতুক উত্তেজনা মূলক বক্তব্য উপস্থাপন করে বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি করেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ মাষ্টার নাছির বহিরাগত অনেক স্বশস্ত্র লোক পূর্ব থেকে জড়ো করেন। অন্যদিকে সচেতন অনেক সদস্য বলেন, যারা ক্ষমতায় ছিল তারা ইচ্ছেমত সমিতির সম্পদ লুট করেছে। বর্তমান সভাপতি ক্ষমতা গ্রহণের পর পূর্ব হিসেব পর্যালোচনা করায় তাদের বিশাল দূর্ণীতির তথ্য বেরিয় আনেন। এবিষয়ে বর্তমান সভাপতি মাষ্টার নাছিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ সমিতিটি বর্তমানে ৫ হাজার ৪শ ৯৮ জনের সম্পদ তারা তাকে নির্বাচিত করেছেন তাদের সম্পদ রক্ষা করার জন্যে তিনি পদত্যাগী ম্যানেজার মোনাফের কাছে হিসাব চইতে গেলে হিসাব না দিয়ে চলে যায় পরে কালবের অডিট কমিটির প্রধান সহ সমিতির অভিজ্ঞ দুইশত সদস্য নিয়ে যাদের বিরুদ্ধে আত্মসাতের তথ্য পাওয়াগেছে তাদের নিয়ে বৈঠক করে ম্যানেজারের কাছে ১২ লাখ ৫৮ হাজার টাকা ক্যাশে জমা না দেয়ার প্রমাণ হয় তিনি ওই বৈঠকে টাকা ফেরত দেয়ার অঙ্গিকার করেও এখনো পর্যন্ত টাকা ফেরত না দেয়ায় সাধারণ সভায় নিয়ম অনুযায়ী বিষয়টি উত্থাপন করতে গেলে আত্মাসাতকারীরা সুকৌশলে সভাটি পÐ করেদিয়েছে। তিনি আরো বলেন, যে কোন উপায়ে আমাদের এ সমিতিকে রক্ষা করতে হবে। টাকা আত্মসাতের ব্যাপারে পদত্যাগী ম্যানেজার মোনাফের কাছে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান সভাপতি ডিরেক্টর অনেক সদস্য সহ ক্যাশ থেকে টাকা হওলাত নিয়েছে তিনি নিজেও ২লাখের মত টাকা হওলাত নিয়েছেন। বর্তমান সভাপতি চলতি ফেব্রæয়ারী মাসে ২লাখ ১০ হাজার টাকা হাওলাত নিয়েছেন। কিন্তু সমুদয় টাকা তার কাছ থেকে জোর পূর্বক আদায় করার কৌশল নেয়াতে তিনি পদত্যাগ করে হওলাত নেয়া নেতাদের কাছ থেকে কিছু টাকা উদ্ধারও করে দেন পরে তিনি হাওলাত নেয়াদের কাছে গিয়ে টাকা না দেয়ার জন্যে বলে দিচ্ছেন। তিনি আরো বলেন তার কাছ থেকে যে পরিমাণ টাকা পাওনা আছে তা দিতে গেলেও তিনি কিছু টাকা নেয়ার পর আর না নিয়ে সাধারণ সভায় স্বশস্ত্র বাহিনী এনে তাকে অপদস্থ করে সমিতির সাধারণ সভা পÐ করে দিয়েছে। এব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Shamol Bangla Ads

 

পেকুয়া উপজেলা হোটেল বেকারী শ্রমিকদলের মে দিবস উদযাপন

পেকুয়া উপজেলা হোটেল বেকারী শ্রমিকদলের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। সকাল ৯টায় পবিত্র কোরান খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় বি.এন.পির দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে পেকুয়া বাজার এলাকায় প্রদক্ষিণ করা হয়। দুপুর ১টার দিকে হোটেল বেকারী শ্রমিক দলের সভাপতি জামাল হোছাইনের সভাপতিত্বে ও শ্রমিক নেতা মো.রমিজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শ্রমিকদলের সি.সহ সভাপতি ও পেকুয়া উপজেলা শ্রমিকদলের সভাপতি মুজিবুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মো.ইউসুফ রুবেল, সাধারণ সম্পাদক কামরান জাদিদ মুকুট, উপজেলা শ্রমিকদলের সি.সহ সভাপতি হারুন অর রশিদ, উপজেলা মৎসজীবী দলের সভাপতি হারুনুর রশিদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিকদলের সাধারণ শাহেদ ইকবাল, মো.মানিক এম.ইউপি, এনামুল হক, নাজেম উদ্দিন, মোহাম্মদ হোছাইন লালু, রেজাউল করিম, হোছাইন, আবদুশুক্কুর, সালাহউদ্দিন, মাহমুদুল করিম, আবুতৈয়ব, মো.জমির, আবদুর রহমান, রুবেল, কামাল প্রমুখ। বক্তারা বলেন, ঐতিহাসিক বিপ্লবের মাধমে শ্রমিকরা তাদের দৈনিক মজুরী ও কর্ম সময় অধিকার ঘোষণা পেলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। এখনো শ্রমিকের রক্ত সূষে খাচ্ছে স্বার্থপর মালিকরা। তারা আরো বলেন ১ মে আন্তর্জাতিক শ্রম দিবস পালিত হচ্ছে সেদিন ছাড়া আর কেউ শ্রমিকে ন্যায্য অধিকার নিয়ে ভাবেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!