ads

শুক্রবার , ২ মে ২০১৪ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নরসিংদীতে কর্মজীবী নারী’র উদ্যোগে মহান মে দিবস পালিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২, ২০১৪ ৩:৫২ অপরাহ্ণ
নরসিংদীতে কর্মজীবী নারী’র উদ্যোগে মহান মে দিবস পালিত

 নরসিংদী প্রতিনিধি : মহান মে দিবস উপলক্ষে বেসরকারী সেবা সংস্থা কর্মজীবী নারীর উদ্যোগে ১ মে সকাল ১০টায় নরসিংদী প্রেস ক্লাবের সম্মুখে মানব বন্ধন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সকা’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী নরসিংদী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী প্রেস ক্লাবের সম্মুখে এসে শেষ হয়। সেখানে মানব বন্ধন কর্মসূচী পালিত হয়। মানব বন্ধন কর্মসূচী শেষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নরসিংদী জেলা কৃষি শ্রম আদায় আন্দোলন কমিটির আহবায়ক সাখাওয়াত হোসেন সকা,মহিলা ইউপি সদস্য নার্গিস বেগম,কর্মজীবী নারী’র প্রোগ্রাম অফিসার হুরমত আলী, ফিল্ড অর্গানাইজার রুমা বেগম, মাহফুজা আক্তার, শাহিনুর আক্তার, আব্দুর বারি,শিপা আক্তার, নারী নেত্রী রাহেলা বেগম, কৃষি শ্রমিক দেলোয়ারা বেগম, কারিমা বেগম, চান মিয়া, রোজী আক্তার,সিরাজ মিয়া,হাসনারা ,মানসুরা বেগম,সেতারা বেগম,সেলিনা বেগম,আমির হোসেন প্রমূখ।

Shamol Bangla Ads

সভায় বক্তাগন মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ও কর্মজীবী নারী’র ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী’র ডাক উপলক্ষে সরকারের নিকট বিভিন্ন দাবী সম্বলিত পোষ্টার প্রর্দশন করেন। প্রর্দশিত পোষ্টারে লিখিত দাবীগুলো হল । কর্মক্ষেত্রে অধিকার মর্যাদায় নারী থাকবে পৃথিবীর বৃহৎ আঙিনায় । যৌন হয়রানী ও নিপীড়নের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করা। গার্মেন্টস শ্রমিকের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করণে শক্তিশালী ট্রেড ইউনিয়ন গড়ে তোলা ও কৃষি শ্রমিকের জন্য “কৃষি শ্রমিক অধিকার আইন ”প্রনয়ন করা। আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রীর নিকট কর্মজীবী’র নারীর পক্ষ থেকে বিভিন্ন দাবী সম্মলিত স্মারকলিপি পেশ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!