ads

শুক্রবার , ২৫ এপ্রিল ২০১৪ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংবাদিকদের জন্য ফেসবুক নিয়ে এল নতুন সেবা!

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২৫, ২০১৪ ২:২৫ অপরাহ্ণ

Fb_____শ্যামলবাংলা ডেস্ক : এবার সাংবাদিকদের জন্য ‘এফবি নিউজওয়্যার’ নামে নতুন এক সেবা চালু করলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। মূলতঃ সংবাদকর্মীদের বিষয়টি মাথায় রেখেই তারা এ সেবা চালু করেছে। সংবাদকর্মীরা অন্য কোন ঘটনা বা রিপোর্টিং নিয়ে ব্যস্ত থাকলেও নতুন যখনই ঘটনা, তখনই সংবাদ পেয়ে যাবেন এ সেবার মাধ্যমে।
বিষয়টি এমন, ফেসবুক ব্যবহারকারী যেখানেই থাকুন না কেন, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তা তুলে দিতে পারবেন। ক্রেডিট লাইনে থাকবে তার ঠিকানা। বিষয়টি দেখে কর্তৃপক্ষ তা সংবাদ আকারে তুলে ধরবে। এর মাধ্যমে সংবাদকর্মীরা যখনই ঘটনা তখনই পেয়ে যাবেন। ব্যবহার করতে পারবেন ব্রেকিং নিউজ হিসেবে।
নিউজ কর্পোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে বৃহস্পতিবার থেকে ফেসবুক এ সেবা চালু করেছে। নতুন এ সেবার মাধ্যমে ছবি, কমেন্টস ছাড়াও সত্যতা যাচাইয়ের জন্য ভিডিও আপলোড করা যাবে। গত ডিসেম্বরে নিউজ কর্পোরেশনের সঙ্গে ফেসবুকের এ বিষয়ে ২৫ মিলিয়ন ডলারের একটি চুক্তি সই হয়।
ফেসবুকের গ্লোবাল মিডিয়া পার্টনারশিপের পরিচালক অ্যান্ডি মিচেল বলেন, ফেসবুকে মানুষ এখন আগের চেয়ে বেশি পরিমাণে সংবাদ খুঁজে বেড়ান। বিয়ষটি আগে এমন ছিলনা। তিনি বলেন, সংবাদকর্মী ও মিডিয়া, ফেসবুকের একটি অবিচ্ছেদ্য অংশ। আগামী দিনগুলোতে আমরা সংবাদকর্মী ও মিডিয়ার সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করতে উদগ্রীব হয়ে আছি।
নতুন এ সেবার ফেসবুক অ্যাড্রেস – facebook.com/FBNewswire। এছাড়া টুইটার অ্যাড্রেস twitter@FBNewswire

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!