ads

বৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০১৪ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পুঠিয়ার নন্দনপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্র নির্যাতন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২৪, ২০১৪ ৬:১০ অপরাহ্ণ
পুঠিয়ার নন্দনপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্র নির্যাতন

পুঠিয়া(রাজশাহী) প্রতিনিধি : সরকারী নির্দেশ উপেক্ষা করে পুঠিয়ায় একজন সহকারী শিক্ষক দশম শ্রেণির ছাত্রদের বেধকড় পেটালেন। ঘটনা ২৩ এপ্রিল বুধবার দুপুরে উপজেলার নন্দনপুর উচ্চ বিদ্যালয়ে । বৃহস্পতিবার দুপুরে নির্যাতনের শিকার ৩৪ জন ছাত্র পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ছাত্র নির্যাতনের প্রতিকার চেয়ে একটি আবেদন করে।

Shamol Bangla Ads

ছাত্র নির্যাতনের বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহম্মদ বলেন, বিষয়টি জরুরী ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়েছে। অভিযুক্ত সহকারী শিক্ষক মোজাম্মেল হক টেলিফোনে বলেন, তার স্কুলের দশম শ্রেনীর ছাত্রগন স্কুলের গাছের পাকা ১টি পেঁপে খেতে চাইলে নিষেধ করা হয়। নিষেধ উপেক্ষা করে ঁেপপেঁ খেলে ছাত্রদের দাড় করিয়ে প্রতিজনকে ২/৩ টা করে বেতাঘাত করা হয়। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজ হোসেন সুম্মাকে ফোনে পাওয়া যায়নি। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শেখ মোত্তাদির শরীফের সাথে ফোনে যোগাযোগ করলে বিষয়টি তিনি শুনেছেন বলে জানান। ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রগন ক্লাশ বর্জন করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!