আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাও) : ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলার চাঁদগাও গ্রামের পাঁচ বছরের শিশু নাদিরা হত্যার জট খুলতে শুরু করেছে। প্রতিপক্ষকে ফাঁসাতে শিশু নাদিরাকে হত্যা করে লাশ ভ‚ট্টা ক্ষেতে লুকিয়ে রাখার দায় স্বীকারোক্তীমূলক জবানবন্দী নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলামের নিকট দিয়েছে মাজেদা। এ তথ্য নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক ওয়াহেদ আলী।

এামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক ওয়াহেদ আলী জানান, প্রতিবেশী মৃত তারাবউদ্দীনের স্ত্রী মাজেদার সাথে একই গ্রামের হবিবর রহমানের দুই কাঠা জমি নিয়ে বিরোধ চলছিল। মাজেদা তার লোকজনের সহযোগিতায় গত বৃহস্পতিবার দুপুরে আঃ কুদ্দুসের ৫ বছর বয়সী শিশু কন্যা নাদিরাকে শ্বাসরোধ করে লাশ পার্শ্ববর্তী ভূট্টা ক্ষেতে ফেলে রাখে। পরে প্রতিপক্ষ হবিবরের ছেলে মহসিন এ ঘটনা ঘটিয়েছে বলে প্রচার করে স্থাণীয় লোকজনের সহায়তায় তাকে আটক করে মাজেদা।
ফয়সালকে ভুল বুঝিয়ে পুলিশের কাছে মহসিনের বিরুদ্ধে স্বাক্ষ্য দেওয়ায় মাজেদা। এতে মহসিন পুলিশের হাতে আটক হয়ে জেল হাজতে যায়।
ঘটনার সত্যতা ফাঁস হয়ে গেলে স্থাণীয় লোকজন মাজেদা ও তহমিনাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে নাদিরাকে পরিকল্পিতভাবে হত্যার কথা স্বীকার করে মাজেদা। এর মাজেদা আদালতে স্বীকারোক্তীমূলক জবানবন্দী দেয়। এলাকার চিহ্নিত নারী মাজেদার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন নিহতের বাবা মামলার বাদী আঃ কুদ্দুস ।
হরিপুরে ৫ বাড়িতে আগুন
ঠাকুরগাওয়ের হরিপুর উপজেলার ধীরগঞ্জ রহমতপুর গসাইপাড়া গ্রামে ২৩ এপ্রিল দুপুরে পাঁচ বাড়ি আগুনে পুড়ে গেছে।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস সুত্রমতে, গসাইপাড়া গ্রামের মহিন্দ্র বাড়িতে ভাত রান্না করার সময় আগুন ছড়িয়ে পড়ে। গ্রীষ্মের তাপদাহে আগুনের লেলিহান অগ্নিশিখা ছড়িয়ে পড়লে রঙিয়া, এম, জগু ও সুবলের বাড়িতে আগুন লাগে।
খবর পেয়ে ঘটনাস্থলে পীরগঞ্জ ফায়ার সার্ভিস’র চৌকস দল আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে ক্ষয়-ক্ষতির পরিমান চার লক্ষাধিক টাকা।




