ads

বুধবার , ২৩ এপ্রিল ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা বালিকা বিদ্যালয়ে প্রচন্ড তাপদাহে ১৩ ছাত্রী অসুস্থ : স্কুল ছুটি ঘোষণা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
এপ্রিল ২৩, ২০১৪ ৮:১৫ অপরাহ্ণ
চুয়াডাঙ্গার দর্শনা বালিকা বিদ্যালয়ে প্রচন্ড তাপদাহে ১৩ ছাত্রী অসুস্থ : স্কুল ছুটি ঘোষণা

চুয়াডাঙ্গা প্রতিনিধি : প্রচন্ড তাপদাহে চুয়াডাঙ্গার দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১৩ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থরা হচ্ছে-১০ম শ্রেণীর ছাত্রী আঁখিতারা , অথৈই , পপি , শারমিন সুলতানা , সান্ত্বনা , জান্নাতুল ফেরদৌস , জুঁই , সৌদিয়া ইসলাম, ছুম্মা আক্তার, আলফা আঁখি , রুমি , ইতি ও কথা। এদের দর্শনার বিভিন্ন ক্লিনিকে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়েছে।

Shamol Bangla Ads

বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হাসমত আলী জানান, বুধবার সকাল নয়টায় বিদ্যালয়ের ক্লাস শুরু হয়। এর কিছুক্ষণ পর ক্লাস চলাকালে ১০ম শ্রেণীর ১৩ জন ছাত্রী প্রচন্ড তাপদাহের ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাদেরকে স্থানীয় ক্লিনিক ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরপরই স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়।
বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হাসমত আলী চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে আরো জানান, ছাত্রীরা ভাল আছে। ভয়ের কিছু নেই।
উলে­খ্য, চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, বুধবার বেলা ১২ টায় চুয়াডাঙ্গা জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

Need Ads