ads

বুধবার , ২৩ এপ্রিল ২০১৪ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইতিহাস নিয়ে মিথ্যাচার করছেন তারেক : হানিফ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২৩, ২০১৪ ৫:২৫ অপরাহ্ণ

hanif  2শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, স্বাধীনতার ৪৩ বছর পর বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ইতিহাস নিয়ে মিথ্যাচার করেছেন। তিনি ২৩ এপ্রিল বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, তারেক রহমান মুর্খের মতো কথা বলেছে। তারেক যে বক্তব্য দিয়েছে এটা তার নিজের বক্তব্য নয়। তাকে দিয়ে এটা বলানো হয়েছে। কারণ পাকিস্তানিরা আমাদের রাষ্ট্রকে এখনও অকার্যকর রাষ্ট্র হিসেবে দেখতে চায়। সেই ধারাবাহিকতায় তারা বাংলাদেশে অর্থ খরচ করে এজেন্ট রেখেছে। খালেদা জিয়া সেই এজেন্টের দায়িত্বের কাজ করছে।
বিএনপি’র তিস্তা নদীর পানির জন্য লংমার্চ করার উদ্দেশে বলেন, তিস্তা নদীর পানি এটা জনগণের দাবি, দেশের দাবি ও সরকারের দাবি। পানি সমস্যা নিয়ে সরকার কাজ করছে। ভারতে নির্বাচন হচ্ছে নতুন সরকার গঠন হওয়ার পর আলোচনা করে পানির সমস্যা সমাধান করা হবে। এর জন্য লং মার্চ করার কি প্রয়োজন? তিনি বলেন, এটা ভাওতাবাজি। এই ভাওতাবাজি ছেড়ে দেশের মানুষের জন্য কাজ করেন। দেশের মানুষ আপনার ও আপনার ছেলের ভাওতাবাজি বুঝে গেছে।
আয়োজক সংগঠনের আহবায়ক প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী’র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিৎ রায় নন্দি, সংগঠনের সদস্য সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু, সাবেক ছাত্রনেতা বরলাম পোদ্দার, রঞ্ছিত কুমার শাহা, এসএম সাইদুর রহমান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, এমএ করিম প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!