চারঘাট প্রতিনিধিঃ রাজশাহী মেিেডকেল কলেজ হাসপাতলে কর্তব্যরত সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ভাংচুরের প্রতিবাদে মঙ্গলবার সকালে চারঘাট প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন চারঘাট প্রেসক্লাবের সভাপতি এসএম মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম বাচ্চু, দপ্তর সম্পাদক ময়েন উদ্দীন পিন্টু, সদস্য মিজানুর রহমান, শরিফুল ইসলাম, ওবায়দুল ইসলাম রবি, আঃ হান্নান, খোরসেদ আলম, আশিকুর আলী অপু প্রমুখ।




