ads

সোমবার , ২১ এপ্রিল ২০১৪ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবি সিদ্দিকীর উদ্ধারই প্রমান করে সরকারের কোন মহল এর সাথে জড়িত নয় : হানিফ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২১, ২০১৪ ১২:৪৯ অপরাহ্ণ

hanif  2কুষ্টিয়া প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, এবি সিদ্দিকীর উদ্ধারই প্রমান করে সরকারের কোন মহল এর সাথে জড়িত নয় । বিএনপির কথায় প্রমান করে এবি সিদ্দিক ও ইলিয়াস আলীর অপহরনের সাথে সরকার জড়িত নয়। বিএনপির অভিযোগ মিথ্যা তা তাদের বক্তব্যে প্রমান করে। তিনি বলেন, বিএনপির কর্মসূচি সফল করতে পারবে না বলেই জনগনের বাড়তি আর্কষনের জন্য মিথ্যা কথা বলে। আওয়ামীলীগ শান্তি পূর্ন কর্মসূচীতে বিশ্বাসী। শান্তিপূর্ন কর্মসূচীতে আওয়ামীলীগ বাধা দেবেনা। শনিবার সকালে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের নেতা কর্মিদের সাথে আওয়ামীলীগের কার্যালয়ে মতবিনিময়কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!