শেরপুর প্রতিনিধি : শেরপুরে চাঞ্চল্যকর আওয়ামীলীগ নেতার রগকাটা মামলাসহ ভোট কেন্দ্রে গোলযোগের ৩ মামলায় জেলা জামায়াতের আমীর নূরুজ্জামান বাদলকে কারাগারে পাঠানো হয়েছে। ১৭ এপ্রিল বৃহস্পতিবার ওইসব মামলায় জামায়াত নেতা নূরুজ্জামান বাদল আত্মসর্মপন পূর্বক জামিনের প্র্রার্থনা জানালে উভয় পক্ষের শুনানী শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ.ন.ম ইলিয়াস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, ৫ জানুয়ারী দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যাওয়ার পথে শ্রীবরদী উপজেলার তাতীহাটি এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বিলাল হোসেনকে কতিপয় জামায়াত নেতা-কর্মী দু’পায়ের রগকেটে গুরুতর আহত করে। ওই ঘটনায় বাদলসহ কয়েকজনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় একটি মামলা হয়। এছাড়া নির্বাচনের আগের রাতে স্থানীয় পোড়াগড় ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ এবং গড়জরিপা ভোট কেন্দ্রে হামলা, ব্যালট পেপারসহ সরঞ্জামাদি ছিনতাই ও ককটেল বিস্ফোরনের পৃথক ঘটনায় দ’ুটি মামলাতেও নূরুজ্জামান বাদলকে আসামী করা হয়। ওই সব মামলায় তিনি হাইকোর্ট থেকে অর্ন্তবর্তীকালীন জামিন নিয়ে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করেন। ইতোমধ্যে ৩ মামলাতেই হাই কোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার তিনি নিæ আদালতে আত্মসর্মপন করেন।




