তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব বলেছেন- কুমিল্লা শহরে আমার জন্ম নয়, আমার জন্ম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বসুয়ারা গ্রামে। আমার পিতা ছিলেন একজন খাঁটি কৃষক। শিক্ষা জীবন শেষে করে বিসিএস উর্ত্তীণ হয়েও সরকারী চাকুরী না করে জনগনকে ভালবেসে জেলা কর আইনজীবী সমিতিতে আইন পেশায় নিয়োজিত হই। এর পর কর আইনজীবী হয়ে অর্থ উপার্জন করে চৌদ্দগ্রাম গিয়ে সাধারণ মানুষের পিছনে অর্থ ও সময় ব্যয় করি। আমি বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসেবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে রাজনীতিতে জড়িয়ে পড়ি। সেই ব্যয়ের ফসল হিসেবে চৌদ্দগ্রামের মানুষ আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করায় জননেত্রী শেখ হাসিনা আমাকে প্রথমে হুইপ, পরবর্তীতে ধর্ম ও রেল মন্ত্রী বানিয়েছে। বর্তমানে আমি রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি। তাই আমি মানব সেবায় নিজকে নিয়োজিত করে মানুষের সেবা করতে চাই।

রেলমন্ত্রী আরও বলেন- কুমিল্লা টু ঢাকা রেলপথ করতে হলে প্রচুর অর্থের প্রয়োজন। পদ্মা সেতু করতে যত টাকা প্রয়োজন, ঢাকা-কুমিল্লা রেলপথ করতে তত টাকা প্রয়োজন। বিদেশী অর্থদাতা পেলে প্রকল্প তৈরী করে প্রথমে জমি অধিগ্রহণ করে রেলপথ করতে হবে। বিদেশী অর্থদাতা পেলে শীঘ্রই কুমিল্লা টু ঢাকা রেল চালু করা সম্ভব হবে। তিনি বলেন, কুমিল্লা ট্যাক্সেস বার ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এখনো ঐক্য বজায় রয়েছে। আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা রয়েছে। এ বারের কোন দম্পত্তি যদি বাংলাদেশের যেকোন জায়গায় ট্রেন ভ্রমণ করতে যান তাহলে তাদের ভাড়া আমি দিয়ে দিবো। গতকাল রোববার দুপুর ১টায় কুমিল্লা জেলা কর আইনজীবি সমিতির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
কুমিল্লা ট্যাক্সেস বার এর সভাপতি অ্যাড. শংকর লাল দেব এর সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কর কমিশনার মাহাবুব হোসেন, যুগ্ম কর কমিশনার কাজী লতিফুর রহমান, উপ-কর কমিশনার আখেরী জ্জমান, সরকার গিয়াস উদ্দিন, ফারুক আনসারী, অ্যাডভোকেট গোলাম ফারুক, কর আইনজীবির সমিতির সাবেক সভাপতি আশ্রাফ উদ্দিন, নোয়াখালী কর আইনজীবি সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল হামিদ, কর আইনজীবির সহ-সভাপতি সামছু আলম পীর, কর আইনজীবিব সমিতির বর্তমান সহ-সভাপতি আব্দুল হামিদ তালুকদার, কর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। এছাড়া রেল মন্ত্রী মুজিবুল হক মুজিবকে ফুল দিয়ে ফুলেল শুভেচ্ছা জানান- উত্তম কুমার পৌদ্দার, লেয়াকত আলী, নুরুল ইসলাম ও ইন্কাম ট্যাক্সস ইন্সেপেক্টর মনির আহমেদ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন- জেলা কর আইনজীবির সমিতির সাধারণ সম্পাদক মো: ইরফানুল হাসান।




