মো.মহসিন মাতুব্বর, আমতলী (বরগুনা) : বরগুনার আমতলী উপজেলার তরমুজ চাষিদের এবার অধিক ফলন হওয়ায় তাদের মাঝে আনন্দের যেন শেষ নেই। বিভিন্ন ইউনিয়নে ঘুরে দেখা গেছে, তরমুজ চাষ করে বিগত বছরের তুলনায় এ বছর খুব ভাল ফলন পেয়েছে বলে হলদিয়া ইউনিয়নের পূর্বচিলার কৃষক আলম বেপারী বলেন। তিনি দেড়- একর জমিতে ১ লক্ষ ৫০ হাজার টাকা খরচ করে তরমুজ চাষ করে ৫ লক্ষ টাকার তরমুজ বিক্রি করেছেন।
তিনি আরো বলেন, যদি ভাল মানের বীজ হয় এবং সঠিক ভাবে পরিচর্যা করা যায় তাহলে একজন তরমুজ চাষি মোট খরচের ৬ গুণ লাভের অংশ নিয়ে ঘরে ফিরতে পারে।
সঠিক সময়ে তরমুজের উন্নত বীজ রোপন করাই ভাল ফলন পাওয়ার প্রথম ধাপ। তরমুজের বীজ বপন করার প্রকৃত মৌসুম হচ্ছে পৌষ ও মাঘ মাস। এ রসালো সুস্বাদু ফল বছরে একবারই ফলে। তাই এ মৌসুমেই চাষিরা তরমুজ চাষে ব্যস্ত হয়ে পড়েন। দক্ষিনাঞ্চলে তরমুজ একটি সম্ভাবনাময়ী লাভজনক মৌসুমি ফলন, তাই চাষিরা সারা বছরের মধ্যে এ সময়টার জন্যই অপেক্ষায় থাকেন বলে জানান চাওড়ার কৃষক মহবুব ।
কুকুয়ার কৃষক মো. আবুল মিয়া বলেন সবাই ভাল ফলনের আশায় উন্নতমানের বীজ ক্রয় করেন। বাজারে বিভিন্ন জাতের বীজ পাওয়া যায়, তবে কোন্টা আসল কোন্টা নকল তা বোঝা মুশকিল। কিন্তু বিক্রেতারা সব জাতের বীজ ভাল বলেই বিক্রি করে থাকেন। এ বছর বাংলাদেশের পায়রা এগ্রো লিঃ আমেরিকা থেকে এই প্রথম বারের মত ‘লং ড্রাগন’ ও ‘ব¬াক ডায়মন্ড’ নামে উন্নত মানের তরমুজের বীজ আমদানি করে কৃষকদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করে সাড়া জাগিয়েছেন। এছাড়া ভাল মানের বীজ হিসেবে কৃষকরা যা বপন করেছে তার মধ্যে জাপানের ‘বিগ ফ্যামিলি’, ‘হান্টা’, ‘জাগুয়ার’, ‘জাম্বু জাগুয়ার’, ‘অল কুইন’, থাইল্যান্ডের ‘বাদশা’, ‘ড্রাগন’ উলে¬খযোগ্য।
সরকারী ভাবে যদি কৃষকদের মাঝে স্বল্প মূল্যে উন্নত মানের বীজ, সার ও প্রয়োজনীয় কীটনাশক ঔষধ বিতরণ করা হয়, তাহলে কৃষকদের মাঝে উৎসাহ অনেক গুণ বৃদ্ধি পাবে, ফলে কৃষকের সংখ্যা বৃদ্ধি পেয়ে সমগ্র দক্ষিনাঞ্চলে একটি কৃষি বিপ¬ব ঘটিয়ে মৌসুমী ফলের ঘাটতি পূরণ করে বিদেশেও রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জণ করা সম্ভব।
আমতলী উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা রেজা ই মাহমুদের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ মৌসুমে সরকারী ভাবে তরমুজ চাষিদের জন্য কোন বীজ, সার ও কীটনাশক ঔষধের বরাদ্দ আমরা দিতে পারিনি, তবে এ ব্যাপারে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে আগামী মৌসুমে তরমুজ চাষিদেরকে সার্বিক ভাবে সাহায্য ও সহযোগিতা করার চেষ্টা করব। তিনি আরো জানান এ বছর আমতলী উপজেলায় ৪ হাজার হেক্টর জমিতে তরমুজ চাষাবাদ হয়েছে।




