ads

রবিবার , ৬ এপ্রিল ২০১৪ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আত্রাইয়ে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই ফার্মেসীতে বিক্রি হচ্ছে দেশি-বিদেশি ঔষধ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৬, ২০১৪ ১২:৫৯ অপরাহ্ণ

Medicineতাপস কুমার, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন এলাকার ফার্মেসী গুলোতে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই দেশি-বিদেশি ঔষধ অবাধে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফার্মেসী গুলো থেকে সর্দি, কাশি, জ্বর, ব্যথা ইত্যাদি নানা রোগের কথা বলে ঔষধ ক্রয় করছে সাধারণ ক্রেতা সহ মাদকাসক্তরা।
জানা যায়, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ফর্মেসী থেকে অতিসহজেই কেনা যায় এসব ঘুম ও নেশা জাতীয় তরল পদার্থের ঔষধ উচ্চ মাত্রার অ্যান্টিবায়েটিক ঔষধ কিনতে কারো কোন বেগ পেতে হয় না। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ঔষধ বিক্রিও সেবনকারীদের স্বাস্থ্য ঝঁকি যেমন বেড়েছে তেমনি হত্যা, অতœহত্যা, অপহরণ ও মাদক গ্রহনের মত ঘটনাও নিত্য নৈমিত্তিক ব্যপার হয়ে দাঁড়িয়েছে।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিভিন্ন ফার্মেসী গুলোতে চিকিৎসকের ব্যবস্থা পত্র ছাড়াই ঔষধ বিক্রি হয় প্রায় ৬০ ভাগ। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ঔষধ বিক্রিতে নিষেদ্ধা থাকলেও ফার্মেসী ব্যবসায়ীরা তা মানছে না। বিশেষজ্ঞদের মতে, চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন মারাত্বক বিপর্যয় ডেকে আনতে পারে অ্যাজমা ডায়বেটিকসহ বিভিন্ন গুরুতর রোগের রোগীদের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখার অশংকা রয়েছে। ব্যবস্থাপত্র ছাড়া ফার্মেসী থেকে যক্ষা, ক্যা¯œার, উচ্চ রক্ত চাপের মত জটিল রোগের ঔষধ কেনা যায় সহজে এবং ফার্মেসী ব্যবসায়ীরা নিজেদের মন মত ডাক্তার বসিয়ে রোগীদের সেবা দিচ্ছে আর সেবার নামে রোগীদের সাথে প্রতারনাও করছে বলে অভিযোগ উঠেছে।
অভিজ্ঞ জনদের মতে ব্যবস্থাপত্র ছাড়া ঔষধ বিক্রয়ের জন্য কঠোর শাস্তি মূলক ব্যবস্থা না থাকায় উচ্চ মাত্রার ঘূমের ঔষধ সংগ্রহ করা সম্ভব হচ্ছে। সারা দেশে ঘুমের ঔষধ বা চেতনা নাশক ঔষধ ব্যবহার করে চুরি ডাকাতি এমনকি হত্যার মত ঘটনা প্রায় ঘটছে, অতœহত্যার ঘটনাও কম নয়। ব্যবস্থাপত্র ছাড়া ঔষধ বিক্রির ঘটনায় জনস্বাস্থ্যের জন্য যেমন হুমকির সৃষ্টি করছে তেমনি আইশৃঙ্খলার জন্য ডেকে আনছে বিড়ম্বনা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!