ads

শনিবার , ৫ এপ্রিল ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মৌলভীবাজারে সমাজকল্যান মন্ত্রীর সহকারি এপিএসের বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৫, ২০১৪ ৩:০১ অপরাহ্ণ
মৌলভীবাজারে সমাজকল্যান মন্ত্রীর সহকারি এপিএসের বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতি

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে সমাজকল্যান মন্ত্রীর এ্যাসিসটেন্ট প্রাইভেট সহকারি সেক্রেটারী(এপিএস) শ্রীকান্ত বাবুর বাড়ীতে এক দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

Shamol Bangla Ads

শনিবার ভোর রাতে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ভুজবল গ্রামে এ ঘটনাটি ঘটে।এ সময় ডাকাতদল ১৮ ভরি স্বর্ণ ও নগদ ১ লক্ষ ৫ হাজার টাকা, ৫টি মোবাইল সেট, ১টি ল্যাপটপসহ মালামাল লুট করে নিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসীন আলীর এ্যাসিসটেন্ট প্রাইভেট সহকারি সেক্রেটারী(এপিএস) শ্রীকান্ত বাবুর মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ভুজবল গ্রামে বাড়িতে শনিবার ভোরে ১৬/১৭ জনের মুখোশধারী একদল ডাকাত ঘরের জানালার গ্রীল কেটে এপিএস শ্রীকান্ত’র ঘরে ঢুকে পরিবারের সকল সদস্যদেরকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ১৮ ভরি স্বর্ণ, নগদ ১ লক্ষ ৫ হাজার টাকা, ৫টি মোবাইল সেট ও ১টি ল্যাপটপ নিয়ে পালিয়ে যায়। মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত (ওসি) মোঃ আব্দুস সালেক জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনত সিদ্বান্ত গ্রহন করা হবে ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!