ads

মঙ্গলবার , ১ এপ্রিল ২০১৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাতক্ষীরার ৩ উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থীর ভোট বর্জন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১, ২০১৪ ৭:৩৭ অপরাহ্ণ
সাতক্ষীরার ৩ উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থীর ভোট বর্জন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার অনুষ্ঠিতব্য তিনটি উপজেলাতেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি। আগে থেকেই ব্যালট কেটে বক্স ভর্তি করা, এজেন্টদের বের করে দেয়া, ভোটারদের ব্যালট না দেয়া, সাধারন ভোটারদের ভোট কেন্দ্র যেতে বাধা, মারপিঠ, প্রশাসনের নগ্ন হস্তক্ষেপসহ বিভিন্ন অভিযোগে তিনিটি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানের সকল পদ থেকে বিএনপি এই ভোট বর্জনের ঘোষনা দেন।

Shamol Bangla Ads

জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা নির্বাচনের সমন্বয়ক কামরুল ইসলাম ফারুক নির্বাচন বর্জনের বিষয়টি নিশ্চিত করে বলেন, তালা উপজেলায় বিএনপি দলীয় প্রার্থী বদরুজ্জামান মোড়ল, সদরের বিএনপি দলীয় প্রার্থী (কারাবন্দি) আব্দুর রউফ, দেবহাটার বিএনপি দলীয় প্রার্থী মহিউদ্দীন সিদ্দিকীসহ তাদের দলীয় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা ভোট বর্জন করেছেন। এদিকে,তালা উপজেলায় তিনটি স্থানে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরনে ৪ জন আহত হয়েছে। আহতরা হলেন, মুক্তিযোদ্ধা কলেজ কেন্দ্রে ককটেল বিস্ফারনে যুবলীগ নেতা শাহীন, নাংলা মাদ্রাসা কেন্দ্রে জামায়াতের হামলায় মনিরুল ইসলাম নামের এক আওয়ামী লীগের কর্মী, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ: হান্নান এবং তালা সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক ইব্রাহিম গাজী আহত হয়েছেন। তাদেরকে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে, সাতক্ষীরার শহরের সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২১৪ নং কক্ষে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আসাদুজ্জামান বাবুর আনারস প্রতীকে সিল দেয়া প্রায় ৫/৬ শ’ ব্যালট পেপার পাওয়া গেছে। তবে প্রিজাইডিং অফিসার ফারুক হোসেন দাবী করেছেন, ব্যালট পেপারগুলি কোন বুথের মধ্যে ছিলনা। বাইরের কক্ষে পাওয়ার বিষয়ে তিনি দায়ী নন বলে জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!