ads

মঙ্গলবার , ১ এপ্রিল ২০১৪ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নবাগত বিচারকের সংবর্ধনা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১, ২০১৪ ৬:৫৭ অপরাহ্ণ

sogbordhona2স্টাফ রিপোর্টার : শেরপুরে নবপ্রতিষ্ঠিত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নবনিযুক্ত বিচারক (জেলা ও দায়রা জজ পদমর্যাদায়) অমূল্য কুমার সরকারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ১ এপ্রিল মঙ্গলবার সকালে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির ২নং ভবন মিলনায়তনে ওই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ রবিউল হাসান প্রধান অতিথি এবং চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সেলিম মিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

Shamol Bangla Ads

জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সাবেক সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, জিপি এডভোকেট আবুল কাশেম, এডভোকেট নুরুল ইসলাম, এডভোকেট মমতাজ উদ্দিন মুন্না প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এডভোকেট শাহীদ উল­াহ শাহী।

Need Ads
error: কপি হবে না!