ads

মঙ্গলবার , ১ এপ্রিল ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ দলের কোচের প্রস্তাব পেলে ভাববেন সৌরভ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
এপ্রিল ১, ২০১৪ ১২:৫৪ অপরাহ্ণ

Gangulyশ্যামলবাংলা স্পোর্টস : বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হওয়ার প্রস্তাব পেলে ভেবে দেখবেন বলে জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ৩১ মার্চ সোমবার ঢাকার স্থানীয় এক হোটেলে এক অনুষ্ঠানে গাঙ্গুলী ওই কথা বলেন। এসময় তিনি বলেন, যখন এমন কথা উঠবে, তখন চিন্তা করবো। আগে চিন্তা করে তো আর লাভ নেই। উপমহাদেশের সব দলের জন্যই ভালো কোচ আনা দরকার। কারণ কোচদের উপর অনেক কিছু নির্ভর করে। বাংলাদেশ দলের জন্যে কার্যকর হবে, এমন কোচ দরকার।
বাংলাদেশের অভিষেক টেস্টে প্রতিপক্ষ ভারতের অধিনায়ক ছিলেন গাঙ্গুলী। প্রতিবেশী দেশটির ক্রিকেটের খোঁজ-খবর নিয়মিতই রাখেন তিনি। বিশ্বকাপে বাংলাদেশের কাছ থেকে আরও ভালো ক্রিকেট আশা করেছিলেন তিনি। আমি সবসময় চাই বাংলাদেশ ভালো খেলুক। ওদের ভুলগুলো দ্রুত শোধরানো দরকার। সময়টা এখন ওদের ভালো যাচ্ছে না।
ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক গাঙ্গুলীর আস্থা আছে অধিনায়ক মুশফিকুর রহিমের ওপর। তিনি জানান, মুশফিক ভালো খেলোয়াড়। দল কখনো একজনের উপর নির্ভর করে না। সবাই ভালো না করলে অধিনায়ক একা কি করবেন? সবার প্রচেষ্টাতেই ভালো করা সম্ভব। বাংলাদেশের টপ অর্ডারে অন্যরা বিশ্বকাপে ব্যর্থ হলেও উজ্জ্বল ব্যতিক্রম কেবল এনামুল হক। ডানহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যানের খেলা মনে ধরেছে গাঙ্গুলীর। ‘এনামুল হকের খেলা আমার ভালো লেগেছে। তবে নিয়মিতভাবে ভালো করতে হবে। ধোনি, বিরাট কোহলির মতো নিয়মিত রান করতে হবে।’ টি-টোয়েন্টি ক্রিকেটের প্রায় শুরু থেকেই এই ধরনের ক্রিকেট খেলছে বাংলাদেশ। তাই দলে অভিজ্ঞতার ঘাটতি আছে মানতে নারাজ গাঙ্গুলী।

Need Ads