ads

মঙ্গলবার , ১ এপ্রিল ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে ভুটভুটি উল্টে আহত ৮

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১, ২০১৪ ১১:৫২ পূর্বাহ্ণ
চারঘাটে ভুটভুটি উল্টে আহত ৮

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে শিবপুর নামক স্থানে সোমবার বিকাল সাড়ে ৫টায় একটি নছিমন (ভুটভুটি) উল্টে পার্শ্বের খাদে পরে মহিলাসহ ৮জন আহত হয়েছে। জানা যায়, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে চারঘাটের নন্দনগাছী থেকে বানেশ্বর গামী একটি নছিমুন গাড়ি অন্য একটি নছিমুন গাড়িকে সাইড দিতে গিয়ে পার্শ্বের খাদে উল্টে পড়ে যায়। এতে নছিমুনের ড্রাইভার মুনছুর, নন্দনগাছী এলাকার গোলাম (৪৫), মানিক (৩৫), জাহান্নারা বেগম (৩০), সুলতানা বেগম (২৮) কাবুল (৩০)সহ ৮জন আহত হয়। আহতদের বানেশ্বরের দাস মেডিকেলেসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়।

চারঘাটে ফেন্সিডিলসহ এক মহিলা আটক

Shamol Bangla Ads

রাজশাহীর চারঘাটে হালিদাগাছি রেলগেটের পার্শ্বে গোপন সংবাদের ভিত্তিতে আসমা (৩০)-কে চারঘাট মডেল থানার এসআই আলীম সঙ্গীয় ফোর্সসহ ১৪ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আসমা হালিদাগাছি গ্রামের জালালের স্ত্রী। সে একজন ফেন্সিডিল ও হেরোইন বিক্রেতা। ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে রাজশাহী যাওয়ার পথে হলিদাগাছি বাজারে পার্শ্বে আসমার ব্যাগ তল্লাশী করে ১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে থানা পুলিশ। অপর দিকে পুলিশের সাড়াশি অভিযানে মোক্তারপুর পদ্মার চর থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ব্যাপারে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ গোলম মোর্তূজা জানান, আসমা ও ব্যবসায়ী মান্নান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের জড়িত। এ ব্যাপারে চারঘাট মডেল থানায় পৃথক পৃথক ভাবে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!