ads

রবিবার , ৩০ মার্চ ২০১৪ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যানকে সংর্বধনা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩০, ২০১৪ ৭:০০ অপরাহ্ণ

NNNনালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের নবর্নিবাচিত চেয়ারম্যান এ কে এম মুখলেছুর রহমান রিপনকে সংর্বধনা দেওয়া হয়েছে। রবিবার বিকালে উপজেলার নন্নী  নবারুন  প্রিপারেটরি এন্ড হাই স্কুল এ সংর্বধনার আয়োজন করে ।
সংর্বধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  নবারুর প্রিপারেটরি এন্ড হাই স্কুল এর সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান আব্দুল্লাহ। এতে প্রধান অতিধি হিসাবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের নব র্নিবাচিত চেয়ারম্যান এ কে এম মুখলেছুর রহমান রিপন।
এ ছাড়াও সংর্বধনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,নন্নী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোফাচ্ছেল হক, হাজী নুরুল হক নন্নী পোড়াগাঁও মৈত্রী কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান মুক্তা,বিএনপি নেতা আমির হোসেন,আব্দুল মান্নান,এ কে এম মাহবুবুর রহমান রিটন,ব্যবসায়ী নেতা আবু তালেব,ইউপি মেম্বার আমির হোসেন আমু,জাহাঙ্গীর আলম প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!