মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা সীমান্তের চেছরকোনা এলাকা থেকে ৪টি গরু সহ রাজা মিয়া (১৯) নামে এক জনকে ধরে নিয়ে গেছে ভারতীয় লোকজন। রবিবার দুপুরে চেছরকোনো এলাকায় এ ঘটনাটি ঘটে।
রাজা মিয়া কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের টিলাগাঁও গ্রামের সিদ্দেক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজা মিয়া কুরমা সীমান্তের চেছরকোনা এলাকায় ৪টি গরুকে ঘাস খাওয়ানোর সময় অর্তকিত ভাবে কয়েকজন ভারতীয় সীমান্ত অতিক্রম করে গরু সহ তাকে ধরে নিয়ে যায়। কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান সুলেমান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।




