মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের সদরে ব্রাহ্মকান্দায় অবস্থিত আব্দুর রহমান টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং ও আয়েশা-সামী কলেজের ৩দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন আব্দুর রহমান টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং ও আয়েশা-সামী কলেজের প্রতিষ্ঠাতা ও ফরিদপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আব্দুর রহমান এর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মির্জা নাহিদা হোসেন বন্যা। কলেজের অধ্যক্ষ মুহম্মাদ ইসাহাক হোসেন মোল্যার সভাপতিত্বে সোমবার সকাল ১০টায় কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান মঞ্জু,মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ আমিনুল হক ,উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মির্জা মনিরুজ্জামান বাচ্চু,উপজেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক মোঃ রেজাউল হক বকু, রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুস সাত্তারসহ কলেজ পরিচালনা পরিষদের সদস্য ,শিক্ষকমন্ডলি,ছাত্র-ছাত্রী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিগন।




