ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ছাতকে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে এক বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আইনুর আক্তার পান্নার সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরনী ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গোলাম মাইন উদ্দিন হাসান, ছাতক ডিগ্রী কলেজের অধ্যক্ষ মইন উদ্দিন আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার সাহা, ছাতক বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুল হোসেন চৌধুরী, আ.লীগ নেতা সৈয়দ আহমদ, বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্য রঞ্জন দাস। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমরান খান, মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, পজিপ প্রকল্প কর্মকর্তা তমালিকা দেবসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ছাতক পৌরসভার ৫, ৬ ও ৮নং ওয়ার্ডে ফোকাস গ্রুপ ডিসকাশন ও ওয়ার্ড ভিশনিং

ছাতক পৌরসভার ৫, ৬ ও ৮নং ওয়ার্ডে তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরন (সেক্টর) প্রকল্প (ইউজি২পি-৩) এর আওতায় ছাতক পৌরসভা উন্নয়ন পরিকল্পনা (পিডিপি) প্রনয়নের লক্ষ্যে ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি) ও ওয়ার্ড ভিশনিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ৮নং ওয়ার্ডের চরেরবন্দ গ্রামের মৃত হাজী আরজদ আলীর বাড়িতে ও বিকেলে মোগলপাড়া মনির মিয়ার বাড়িতে অনুষ্ঠিত ফোকাস গ্র“প ডিসকাশন ও ওয়ার্ড ভিশনিং অনুষ্ঠিত হয়। পৌর কাউন্সিলর মাসুক মিয়ার সভাপতিত্বে চরেরবন্দ গ্রামে মুল বক্তব্য রাখেন, এলজিইডি’র জিআইসিডি কনস্যালটেন্ট আব্দুল মান্নান, সিআইসিডি ফ্যাসিলেটর সেলিম রেজা। এ সময় পৌরসভার সহকারি প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায়, পৌরসভার কল্যাণব্রত দাস, ফজলুল হক, স্থানীয় হাজী ময়না মিয়া, ফারুক মিয়া, আফিজ আলী, রইছ আলী, আকদ্দুছ আলী, আব্দুস সাত্তার, গ্রামের পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ, সহকারি শিক্ষিকা স্বপ্না ভট্টাচার্য্য, সুলতানা বেগম, আমিয়া বেগম, বিকেলে মোগলপাড়া গ্রামে অনুষ্ঠিত ফোকাস গ্র“প ডিসকাশন ও ওয়ার্ড ভিশনিংয়ে পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন, স্থানীয় আশরাফুজ্জামান ভূঁইয়া, হারিছ আলী, বাদশা মিয়া, আমজদ মিয়া, মইন উদ্দিন মিয়া, মানিক মিয়া, মনির মিয়া, তজম্মুল আলী প্রমুখ উপস্থিত ছিলেন। রোববার সকালে ৫নং ওয়ার্ডের লেবারপাড়া গ্রামে পৌর কাউন্সিলরের বাড়িতে অনুষ্ঠিত ফোকাস গ্রুপ ডিসকাশন ও ওয়ার্ড মিশনিং পৌর কাউন্সিলর ইরাজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ছাড়াও বিশেষ অতিথি হিসেবে হাজী আরব আলীসহ স্থানীয় আমির আলী, মুক্তিযোদ্ধা ওয়ারিছ আলী, সামছুদ্দিন, সিরাজুল ইসলাম আকরম আলী, হারিছ আলী, আব্দুল মুমিন, রতন কুমার দাস, আছাব মিয়া, ফজলুল করিমসহ গ্রামের নারী-পুরুষ উপস্থিত ছিলেন। বিকেলে ৬নং ওয়ার্ডের বাগবাড়ি পুরাতন কালি মন্দির প্রাঙ্গনে ফোকাস গ্র“প ডিসকাশন ও ওয়ার্ড ভিশনিং অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় চান মিয়া, বুরহান উদ্দিন, মৃদুল দে, কালা মিয়া, হারুনুর রশিদ, মৃদুল কান্তি দাস মিন্টু, ধ্র“ব ধর প্রমুখ উপস্থিত ছিলেন। এ সকল সভায় পানি নিস্কাশন, শিক্ষা, রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, কালভার্ট ও গ্রাম উন্নয়নসহ বিভিন্ন দাবী উপস্থাপন করেন বক্তারা।
ছাতকে অজ্ঞাতনামা যুবতীর লাশ উদ্ধার
ছাতকে অজ্ঞাতনামা এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও বাজার সংলগ্ন বোরো জমি থেকে এ লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেয়। ছাতক থানার এসআই মুর্শেদ ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা এ যুবতীর লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরন করেন। এসআই মুর্শেদ জানান, দুর্বৃত্তরা তাকে মেরে এখানে ফেলে রেখে গেছে। ২-৩দিনের মরা লাশ বলে তিনি ধারনা করেছেন।
ছাতকের তাতিকোনা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল বুধবার

ছাতকের তাতিকোনা হাবিব উলাহ জামেয়া ইসলামীয়া মাদ্রাসার উদ্যোগে ১২তম বার্ষিক ওয়াজ মাহফিল বুধবার বেলা২টা থেকে রাত ১২টা পর্যন্ত মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন, সৎপুর টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা ছালিক আহমদ। প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন, ভাদেশ্বর মোকামবাজার জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল বারী জিহাদী। বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করবেন, ছাতক কেন্দ্রিয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী গিয়াস উদ্দিন, আলহাজ্ব হযরত মাওলানা নুরুল হক, হযরত মাওলানা জামাল উদ্দিন বাহার, হযরত মাওলানা আবুল কাশেম। উক্ত মাহফিলে উপস্থিত থাকার জন্য সকল ধর্মপ্রান মুসলিদের অনুরোধ জানিয়েছেন মাদ্রাসার মুহতামিম হাফিজ মোহাম্মদ আলী হোসাইন।




