ads

শুক্রবার , ১৪ মার্চ ২০১৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাল ভোলা সদর উপজেলা নির্বাচন : ৮৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৯টি ভোট কেন্দ্র ঝুঁকিপর্ণ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১৪, ২০১৪ ৪:৩২ অপরাহ্ণ

Pic       14-03-14ভোলা প্রতিনিধি : ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলার ৮৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষনা করা হয়েছেন। এই কেন্দ্রগুলোতে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি র‌্যাব,বিজিবি, নৌ বাহিনী, কোষ্টগার্ড সদস্যরা নিয়োজিত থাকবেন। এছাড়া টহলে থাকছেন স্টাইকিং ফোর্স, মোবাইল টিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে। নিষিদ্ধ করা হয়েছে অনুমোদন ছাড়া সব ধরনের যানবাহন। ভোলা সদর উপজেলার নির্বাচন ১৫মার্চ এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে পুরো জেলার মানুষ। সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে দুইজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। চেয়ারম্যান পদে মোঃ ফারুক মিয়া (বিএনপি)আনারস, মোশারেফ হোসেন (আ’লীগ) কাপপিরিচ, মোঃ বিল্লাল হোসেন (জাপা) দোয়াত-কলম, মোঃ মিজানুর রহমান (চরমোনাই)মোটরসাইকেল। ভাইস চেয়ারম্যান পদে অধ্যক্ষ রুহুল আমিন মাষ্টার (বিএনপি)তালা, আলহাজ মোঃ ইউনুছ (আ’লীগ) উড়োজাহাজ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে এ্যাডঃ সাজেদা আক্তার (বিএনপি)কলস, সেতারা বেগম (আ’লীগ) প্রজাপতি। সদর উপজেলা নির্বাচনে ভোলা রিটার্নিং অফিসার জানান, বিভিন্নভাবে দু’একটি ছোটখাটো ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো প্রার্থীর বিরুদ্ধে বড় ধরনের নির্বাচণী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি। ভোলার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান জানান, সদর উপজেলার ৮৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৯টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। জেলা রির্টানিং অফিসার আবু সাঈদ বলেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে । ইতিমধ্যেই নির্বাচনী সকল সামগ্রী সকাল থেকে সেগুলো কেন্দ্রে পৌঁছানো হচ্ছে। একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে ভোলা সদর উপজেলা গঠিত। সদর উপজেলায় ৮৩টি ভোট কেন্দ্রে ৪৮৭টি বুথে ২লক্ষ ৬৫হাজার ৬৫১জন ভোট দেবেন। এর মধ্যে পুরুষ ভোটার লক্ষ ৩৩হাজার ১৮৯জন ও মহিলা ভোটার একলক্ষ ৩২ হাজার ৪৬২জন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!