ভোলা প্রতিনিধি : ভোলার উপজেলা লালমোহনে বাবার সাথে গাছ কাটতে গিয়ে ৩য় শ্রেনীর স্কুল ছাত্র (৯) গাছের চাপায় নিহত হয়। ১৩ মার্চ বৃহস্পতিবার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের আজাহার রোড এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজাহার রোড পূর্ব চরউমেদ গ্রামের মাহে আলম মুন্সি বাড়ির রাজমিস্ত্রি ওবায়দুল হক বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নিজ বাড়িতে গাছ কাটতে যায়। সময় নিজের ৯ বছরের ছেলে গিয়াস উদ্দিনকে নিয়ে যায়। গাছে উঠে ডাল কাঁটার সময় একটি ডাল গিয়াস উদ্দিনের মাথায় আঘাত লাগে। এতে গুরুতর আহত হয় শিশুটি। তাৎক্ষনিক তাকে লালমোহন উপজেলা হাসপাতালে আনা হলে সেখানে তার মৃত্যু হয়।




