ads

বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০১৪ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালীগঞ্জে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১৩, ২০১৪ ৮:০৫ অপরাহ্ণ
কালীগঞ্জে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : চতুর্থ উপজেলা নির্বাচনে গাজীপুরের কালীগঞ্জে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ১৩ মার্চ বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলা নির্বাচন রির্টানিং অফিসার শাহনওয়াজ দিলরুবা খান প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেন। চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের মো. মোয়াজ্জেম হোসেন পলাশ (দোয়াত কলম), বিএনপির ফজলুর হক বাগমার নয়ন (আনারস), সম্মিলিত নাগরিক ফোরামের মো. মনির হোসেন (মোটর সাইকেল), জাকের পার্টির জুয়েল কবির (কাপ পিরিচ) ও স্বতন্ত্র প্রার্থী মো. সফিকুল ইসলাম (হেলিকপ্টার) প্রতীক বরাদ্দ পেয়েছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের আমজাদ হোসেন স্বপন (তালা), জামায়াত ইসলামের মো. খাইরুল হাসান (চশমা) ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের শর্মিলী দাস মিলি (কলস), বিএনপির মনিরা বেগম (ফুটবল) ও জাকের পার্টির মাকসুদা বেগম (হাঁস) প্রতীক পেয়েছেন।

Need Ads
error: কপি হবে না!