ads

বৃহস্পতিবার , ৬ মার্চ ২০১৪ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে রাস্তায় গাছ ফেলে গণডাকাতি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ৬, ২০১৪ ১০:৩২ পূর্বাহ্ণ

dakati dfনালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী-ঢাকা সড়কে গাছ ফেলে গণডাকাতি করেছে সংঘবদ্ধ ডাকাতদল। মঙ্গলবার গভীররাত থেকে বুধবার ভোর ৪ টা পর্যন্ত নালিতাবাড়ী পৌরশহরের নয়ানিকান্দা এলাকায় ওই ডাকাতির ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

জানা যায়, পৌর শহরের অদূরে শহরতলী নয়ানিকান্দা এলাকায় রাত আনুমানিক ২ টার দিকে ৮-৯ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল নালিতাবাড়ী-ঢাকা সড়কে গাছের গুড়ি ফেলে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে চলাচলকারী কয়েকটি সিএনজি, ভটভটি, মোটরসাইকেল ও ট্রাক আটকে ফেলে। প্রায় দুই ঘন্টাব্যাপী ওইসব যানবাহন আটকে সঙ্গে থাকা টাকা, মোটরসাইকেল ও মোবাইলসেটসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয় তারা। ওইসময় অনেককে মারধর করে বেঁধে রাখা হয়। খবর পেয়ে ভোর ৪টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে ডাকাতরা সটকে পড়ে।
এর কিছুদিন আগেও শহরের কালিনগর এলাকায় নালিতাবাড়ী-শেরপুর মহাসড়কে গাছ ফেলে গণডাকাতির ঘটনা ঘটেছে।
এব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ঘটনায় একটি মামলা হয়েছে। আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!