ads

শনিবার , ১ মার্চ ২০১৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নাঙ্গলকোটে আ’লীগের ৩ বিদ্রোহী বহিস্কার, একক প্রার্থী ঘোষণা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১, ২০১৪ ৬:৫৮ অপরাহ্ণ
নাঙ্গলকোটে আ’লীগের ৩ বিদ্রোহী বহিস্কার, একক প্রার্থী ঘোষণা

কুমিল­া প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় দফা তফসিল অনুযায়ী কুমিল­ার নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৩ বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করা হয়। শুক্রবার রাতে হাছান মেমোরিয়াল ডিগ্রী কলেজে আওয়ামীলীগের বর্ধিত সভায় উপজেলা আ’লীগের সেক্রেটারী সামছুউদ্দিন কালু, সাংগঠনিক সম্পাদক আবু তাহের চেয়ারম্যানসহ ৬৭জন কার্যনির্বাহী কমিটির অনুমোতিক্রমে সভাপতি এড. মোস্তাফিজুর রহমান লিটন ঘোষণা করেন,  উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে সামছুউদ্দিন কালু, ভাইস-চেয়ারম্যান পদে আবু ইউছুপ ভূঁইয়া এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাঃ কুলছুম আক্তারকে দলীয়  প্রার্থী ঘোষণা করেন। দলীয় শৃঙ্খলা ভঁঙ্গের অভিযোগে উপজেলা আ’লীগের সদস্য চেয়ারম্যান পদে প্রার্থী নাজমুল হাছান ভূঁইয়া বাছির, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা যুবলীগের সেক্রেটারী নাসরিন আক্তার মুন্নি এবং রায়কোট ইউপির মহিলা সম্পাদিকা ছালেহা আক্তার পলিকে বহিস্কার করে বিদ্রোহী প্রার্থী ঘোষণা করা হয়। উলে­খ্য, আগামী ১৫ মার্ট নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!