নজরুল ইসলাম, সাতক্ষীরা : আগামী ৩১ মার্চ তালা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতাদের সরাসরি ভোটে আওয়ামী লীগের প্রার্থী নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র ৮৫ এবং জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু ১৮ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে জেলা কৃষক লীগের সাংগঠনিক ইখতিয়ার আলী ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তার নিকটতম প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি সাংবাদিক মীর জাকির হোসেন ১০৩ এবং ছাত্রলীগের সাবেক নেতা মোঃ আতাউর রহমান ৪৫ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগনেত্রী জেবুন্নেছা খানম ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে অপর প্রার্থী মোস্তারি সুলতানা পুতুল ৭২,ভৈরবী বাছাড় ৫১ এবং হোসনেয়ারা ১৬ ভোট পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তালা সরকারী কলেজ মাঠে উক্ত ফলাফল ঘোষনা করেন তালা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোড়ল আব্দুর রশীদ।
এর আগে তালা সরকারী কলেজ মাঠে দলীয় প্রার্থী বাছাই উপলক্ষে এক মতবিনিময় সভা উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপত্বিতে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান। বিশষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক এ্যাডঃ মুস্তফা লৎফুল্ল¬াহ, সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মুনছুর আহম্মেদ, জেলা আ’লীগের সহ-সভাপতি আবু ময়না ময়না, এমএম ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ,জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি শেখ হারুন-অর-রশিদ, জেলা আওয়ামী আইজীবি পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুস সামাদ, আ’লীগ নেতা ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু,উপজেলা ওয়াকার্স পার্টির সম্পাদক সরদার রফিকুল ইসলামএবং উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান প্রমুখ।
সাতক্ষীরায় আ’লীগ নেতা আবু রায়হান হত্যা মামলার আসামি জামায়াত নেতা ইয়াছিন গ্রেপ্তার

দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান হত্যা মামলার আসামি জামায়াত নেতা ইয়াছিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানা পুলিশ শুক্রবার রাতে উপজেলার সখিপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে দেবহাটার পাঁচপোতা রতেœশ্বরপুর গ্রামের ফটিক গাজীর ছেলে। তার বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান হত্যাকান্ডসহ একাধিক রাষ্ট্রদ্রোহী মামলা রয়েছে বলে দেবহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।




