ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাটে বিএনপি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু মামলায় হাজিরা না দেয়ায় গ্রেফতারি পরোয়ানা জারা থাকায় শনিবার বিকেল প্রায় ৫টার সময় ভোলাহাট থানা পুলিশ উপজেলার মেডিকেল মোড় থেকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, হরতাল অবরোধ চলার সময় মুশরীভূজা বাজারে ফায়ার সার্ভিসের গাড়ীতে আগুন লাগানো ও ১৪৪ ধারা জারির করার সময় প্রচার চালানোকালে মাইক ভেঙ্গে ফেলা মামলায় আদালত থেকে জামিনে থাকলেও নিয়মিত হাজিরা না দিয়ে আদালত অবমাননায়র দায়ে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। প্রেক্ষীতে তাকে গ্রেফতার করা হয়। ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ এস এম আবু ফরহাদ গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছেন।

ভোলাহাটে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতীক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিবসের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে রামেশ্বর হাই স্কুল মাঠে উপজেলার কেন্দ্রী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়। প্রথমে উপজেলা প্রশাসন তারপর মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন ফুলেল ডালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়। সকালে উপজেলার সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেতের সভাপতিত্বে ভাষা শহীদদের বিদেহী আত্মতার মাগফিরাত কামনা করে বক্তব্য প্রদান করেন বিভিন্ন দপ্তরের কর্মকতার্, জনপ্রতিনিধি ও প্রতিষ্ঠান প্রধানেরা। এ সময় সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। পরে প্রতিযোগিদের হাতে পুরুষ্কার প্রদান করা হয়।




