ads

বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০১৪ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহম্মদপুরে ২ মাসের শিশুকে জিম্মি করে দুধর্ষ ডাকাতি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১৯, ২০১৪ ১:৫৮ অপরাহ্ণ

dakati dfমহম্মদপুর (মাগুরা ) প্রতিনিধি : মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের গোবরনাদা গ্রামে মঙ্গলবার রাত তিনটার দিকে রাজাপুর দাখিল মাদ্রাসার সুপার মোঃ মফিদুল ইসলামের বাড়িতে দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা এ সময় দুই মাসের এক কণ্যাশিশু গালিবা কে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ১৫ লাখ টাকার মালপত্র লুট করে পালিয়ে যায়।
মফিদুল ইসলাম জানান, রাত তিনটার দিকে জানালার গ্রীল কেটে ১০-১২ জনের মুখোশধারী ডাকাত দল ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে তারা দুইমাস বয়সি শিশুকন্যাকে জিম্মি করে ফেলে। একপর্যায়ে যৌথ পরিবারের চারটি ঘরে থাকা সকল সদস্যর হাত-পা ও মুখ বেধে লুটপাট চালায়। ডাকাতরা স্বর্ণালংকার,নগদ টাকা,মোবাইল ও বাইসাইকেলসহ প্রায় ১৫ লাখ টাকার মালপত্র লুট করে পালিয়ে যায় বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানিয়েছেন।
রাজাপুর পুলিশ ফাড়ির এএসআই তাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!