ads

শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০১৪ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগৈলঝাড়ায় ৪ হাজার দু:স্থ শিক্ষার্থীর একসাথে জন্মদিন পালন

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০১৪ ৫:২৫ অপরাহ্ণ

Photo- Agailjhara- 14-02-14আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় ৪ হাজার দুঃস্থ শিক্ষার্থীর একই সময়ে অন্যরকম জন্মদিন পালন করা হয়েছে। জন্মদিনের অনুষ্ঠানের কেক কাটা শেষে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় উপহার সামগ্রী।  শুক্রবার সকালে বরিশালের আগৈলাঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর মরান্দির পাড় ম্যারিয়ান চাইল্ড স্কুল মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলার ৫টি ইউনিয়নের দুঃস্থ মেধাবী ৪ হাজার ৫৪ জন শিক্ষার্থীদের একইসাথে অন্যরকম এক জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয়েছে। অনুষ্ঠানে জন্মদিনের কেক কেটে শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে তুলে দেয়া হয়েছে একটি করে ছাতা ও কম্বল। আগৈলঝাড়া এডিপি ম্যানেজার তাপস সরকারের সভাপতিত্বে জন্মদিনের অন্ষ্ঠুানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম আজাদ রহমান, আস্কর মরান্দির পাড় সিবিও সভানেত্রী আলো রানী মিস্ত্রী, ওয়ার্ল্ডভিশনের মনিটরিং অফিসার সুনীল বাড়ৈ, ভারপ্রাপ্ত প্রজেক্ট ম্যানেজার রীণা রায়, ইকনোমিক্যাল প্রজেক্ট ম্যানেজার প্রেমসন ম্রং, স্বাস্থ্য কর্মকর্তা আয়ুব আলী মিয়া, সুখী গোমেজ ও আন্তনী মিন্টু বৈরাগী প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!