ads

রবিবার , ৯ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সড়ক দূর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত : পরীক্ষার্থীসহ আহত ৮

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৯, ২০১৪ ১১:২৩ পূর্বাহ্ণ

Road-Accidentখোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে সড়ক দূর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষক নিহত ও এসএসসি-দাখিল পরীক্ষার্থীসহ ৮ জন আহত হয়েছে। ৯ ফেব্রুয়ারী রবিবার সকালে উপজেলার আহাম্মদনগরে ওই সড়ক দূর্ঘটনা ঘটে। আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছে নিহত আব্দুস সালামের পরীক্ষার্থী মেয়ে হাফসা (১৬), খৈলকুড়া গ্রামের রাসেল (১৬), জুলগাও গ্রামের সুমন (৪২), আয়নাপুর গ্রামের আব্দুর রহিম মাষ্টার (৪৪), শেরপুর সদরের তামান্না (৩০), কুসুমহাটি গ্রামের মিনহাজ (২৩), ডাকুরপাড় গ্রামের আবু রায়হান (১৬) ও আক্তার হোসেন (১৬)।

Shamol Bangla Ads

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকাল ৯টায় হিজবুল বাহার নামে একটি বাস (ঢাকা-জ ৩৯০৪) শেরপুর থেকে ঝিনাইগাতী যাওয়ার পথে আহম্মদনগর নামক স্থানে একটি মোটর সাইকেলকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এতে মোটর সাইকেল আরোহী নয়াগাও মাদ্রাসা শিক্ষক মাওলানা আব্দুস সালাম (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় পরীক্ষার্থীসহ ৮ জন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। নিহত সালামের লাশ ময়না তদন্তের জন্যে জেলা সদর হাসাপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!