ads

শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন হুইপ আতিক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৮, ২০১৪ ৫:৫৯ অপরাহ্ণ

Huip Atik 2মো. ফরিদুজ্জামান, শেরপুর : হাজার হাজার মানুষের ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন দশম জাতীয় সংসদের নবনিযুক্ত হুইপ, শেরপুর-১ (সদর) আসনে টানা ৪ বারের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। ৮ ফেব্রুয়ারী শনিবার দুপুরে তার সম্মানে স্থানীয় শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে জনতার ঢল নামে। কানায় কানায় ভরে যায় বিশাল ওই মাঠ। সংবর্ধনাকে ঘিরে শহরের প্রধান প্রধান সড়কগুলো শুভেচ্ছামূলক তোরণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে যায়। সমগ্র শহর পরিণত হয় এক উৎসবের নগরীতে।

Shamol Bangla Ads

সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ আতিক তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা তাকে হুইপ মনোনীত করার মধ্য দিয়ে শেরপুর সদর নির্বাচনী এলাকার মানুষের দীর্ঘ ৪৩ বছরের চাওয়া-পাওয়ার প্রতিফলন ঘটেছে। এজন্য তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করে সততা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে শেরপুরের উন্নয়নে কাজ করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সংবর্ধনা প্রস্তুতি কমিটির আহবায়ক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপির সভাপতিত্বে সংবর্ধনা সভায় আরও বক্তব্য রাখেন প্রকৌশলী একেএম ফজলুল হক চান এমপি, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট মোঃ আব্দুল হালিম, সাবেক এমপি খন্দকার মোঃ খুররম, পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, সাবেক পৌর চেয়ারম্যান লুৎফর রহমান মোহন, চেম্বার সভাপতি গোলাম মোঃ কিবরিয়া লিটন, জেলা আইনজীবী সমিতির সভপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু ও মিনহাজ উদ্দিন মিনাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুব্রত কুমার দে ভানু ও নাজিমুল হক নাজিম, আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু, এডভোকেট মোখলেসুর রহমান আকন্দ, খন্দকার নজরুল ইসলাম, আলহাজ্ব দুলাল মিয়া, আমির আলী সরকার, এডভোকেট আবুল কাশেম জিপি, রফিকুল ইসলাম, প্রকাশ দত্ত, এডভোকেট নুরুল ইসলাম, এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, শামছুন্নাহার কামাল, হাবীবুর রহমান হাবীব, পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম, মাওঃ আব্দুর রাজ্জাক, জুনায়েদ নুরানী মনি, নাজমুল ইসলাম সম্রাট প্রমুখ। পরে ক্লোজ আপ তারকাদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Daimond606এর আগে হুইপ আতিককে মোটর শোভাযাত্রা সহকারে শেরপুরে নিয়ে আসা হয়। শেরপুরে পৌছার পথে তিনি নিজ গ্রাম তারাকান্দি বারঘড়িয়ায় যাত্রা বিরতি করে মৃত মা ও বাবার কবর জিয়ারত করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!