ads

শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তালতলীতে জমিয়াতুল মোদারেচ্ছীন এর কমিটি গঠন

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৮, ২০১৪ ৬:৩৮ অপরাহ্ণ
তালতলীতে জমিয়াতুল মোদারেচ্ছীন এর কমিটি গঠন

আব্দুল জলিল সভাপতি,সম্পাদক আবুল কালাম
আমতলী (বরগুনা) প্রতিনিধি: তালতলী উপজেলা জমিয়াতুল মোদারেচ্ছীন এর কমিটি গঠন উপলক্ষ্যে শনিবার সকাল ১০ টায় তালতলী ছালেহিয়া আলীম মাদ্রাসার হলরুমে মাওলানা মো: জলিল এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা জমিয়াতুল মোদারেচ্ছীন এর সভাপতি শাহ মো: মাহমুদুল হাসান ফেরদৌসি। সভায় বক্তব্য রাখেন মাওলানা মো: আবদুল্লাহ, মাওলানা আবুল কালাম, এজেড এম ছালেহ, মাওলানা আব্দুল মতিন ও মাওলানা মো: হারুন অর রশিদ প্রমুখ। সভা শেষে মাওলানা মো: আব্দুল জলিলকে সভাপতি মাওলানা আলহাজ্ব আবুল কালামকে সম্পাদক ও মাওলানা মো: মজিবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট তালতলী উপজেলা শাখা জমিয়াতুল মোদারেচ্ছীন এর কমিটি গঠন করা হয়েছে।

আমতলীতে লাশ উদ্ধার

Shamol Bangla Ads

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলায় শনিবার সকালে দুই ব্যক্তির মৃত দেহ উদ্ধার করা হয়েছে।শনিবার সকাল ১০ টার দিকে আমতলী উপজেলার বৈঠাকাটা গ্রামের গিলাতলী এলাকায় পায়রা নদীর তীর থেকে আ. রব (৫০) নামের এক জেলের মৃত দেহ উদ্ধার করেছে স্থানীয়রা। মৃত আ. রবের বাড়ী চাওড়া ইউনিয়নের পাড়েরবাড়ি গ্রামে। আ. রবের ছোট ভাই সাবেক ইউপি সদস্য আ. ওয়াহাব জানান, গত মঙ্গলবার রাতে আঙ্গুলকাটা নদীতে নৌকায় মাছ ধরারত অবস্থায় আ. রব পানিতে পড়ে নিখোঁজ হন। মৃতদেহটি ভেসে পায়রা নদীতে চলে গিয়েছিল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!